shomoynew_wp969 যে কারণে টুইটারে কারিনাকে বয়কটের ডাক | বিনোদন | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


যে কারণে টুইটারে কারিনাকে বয়কটের ডাক


প্রকাশিত:
১৩ জুন ২০২১ ০৬:৪৯

আপডেট:
১৩ জুন ২০২১ ০৬:৫২

 কারিনা কাপুর। ছবি: সংগৃহীত

বলিউডে বড় পর্দায় আসতে চলেছে ‘রামায়ণ’। সীতার চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল কারিনা কাপুর খানকে। বলিউডের গুঞ্জন, সেই ছবিতে কাজ করার জন্য ১২ কোটি টাকা পারিশ্রমিক চেয়েছেন বেবো। এই খবর সংবাদমাধ্যমে প্রকাশের পর কারিনার ওপর চটে যান নেটিজেনরা। বলিউডের প্রথম সারির এই নায়িকার প্রতি ক্ষোভ উগরে দিতে টুইটারে হ্যাশট্যাগ ‘বয়কটকারিনাখান’ ট্রেন্ড শুরু হয়েছে।

শনিবার (১৩ জুন) জি নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, এ রকম চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েও এত মোটা অংকের পারিশ্রমিক দাবি করাকে ‘অমানবিক’ আচরণ হিসেবে দেখছেন অনেকেই। কেউ আবার অভিযোগ তুলেছেন, হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করছেন কারিনা।

কারিনার বিরোধিতা করতে টেনে আনা হয়েছে তার স্বামী সাইফ আলি খানের প্রসঙ্গও। অনেকের বক্তব্য, ‘তাণ্ডব’ এর মতো ওয়েব সিরিজে অভিনয় করে হিন্দুদের ভাবাবেগে আঘাত দিয়েছেন সাইফ। এ বার সেই পথে হাঁটছেন কারিনাও।

একজন নেটিজেন লিখেছেন, যে অভিনেত্রী হিন্দু দেবদেবীদের সম্মান করতে পারেন না, তিনি সীতার চরিত্রে অভিনয় করতে পারেন না।

আরেক নেটিজেন কটূক্তি করেছেন, ভারতীয় নাগরিক হিসেবে এমন একজন অভিনেত্রীকে সীতার চরিত্রে মেনে নেব না, যার হিন্দু ধর্মের প্রতি বিশ্বাস নেই। বলিউডের মাফিয়ারা হিন্দু ধর্মকে খারাপ ভাবে দেখাচ্ছে। যে শিল্পীরা ধর্মীয় ভাবাবেগে আঘাত করেন, তাদের বয়কট করা উচিত।

এ রকম আরও অনেক নেতিবাচক মন্তব্যে ভরে গিয়েছে টুইটারের দেওয়াল। কারিনা যদিও সীতার চরিত্রে অভিনয় করার বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top