shomoynew_wp969 সালমানের ‘শত্রু’ বিষ্ণোইদের প্রশংসায় বিবেক ওবেরয়! | বিনোদন | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


সালমানের ‘শত্রু’ বিষ্ণোইদের প্রশংসায় বিবেক ওবেরয়!


প্রকাশিত:
১৬ অক্টোবর ২০২৪ ০২:০০

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:২৩

ফাইল ছবি

নসিপি (অজিত) নেতা বাবা সিদ্দিকির হত্যাকাণ্ডের দায় নাকি স্বীকার করেছে জঙ্গি লরেন্স বিষ্ণোইর নেতৃত্বাধীন বিষ্ণোই গ্যাং। কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় নাম জড়ানোর পর থেকে এই বিষ্ণোই গ্যাংয়েরই হিটলিস্টে হয়েছেন বলিউডের বাদশাহ সালমান খান।

সিদ্দিকি খুনের পর ভাইজানের নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। এমন পরিস্থিতিতেই ভাইরাল বিবেক ওবেরয়ের ভিডিও। যেখানে অভিনেতাকে বিষ্ণোইদের তুমুল প্রশংসা করতে দেখা যাচ্ছে।

ভিডিওটি কবেকার তা জানা যায়নি। তবে মনে করা হচ্ছে, বিবেকের এই বক্তব্য বেশ পুরোনো। হয়ত কোনও জনসমাবেশে বক্তব্য রাখছিলেন বিবেক। সেখানেই তিনি বলেন, ‘আপনারা বিষ্ণোই সমাজের বিষয়ে গুগল করে দেখে নিন, সারা বিশ্বে আপনারা এমনটা দেখতে পাবেন না। কারণ প্রত্যেক ঘরে, আমার বাড়িতেও আমরা গরুর দুধ নিয়ে বাচ্চাদের দিই। সারা দুনিয়ায় শুধু বিষ্ণোই সমাজেই হরিণের মৃত্যু হলে আমাদের বিষ্ণোই মায়েরা তাদের শাবককে নিজেদের বুকে টেনে নিয়ে স্তন্যপান করান।’

সালমান খান ও বিবেক ওবেরয়ের সম্পর্কের তিক্ততা দীর্ঘদিনের। আর এর কারণ ঐশ্বরিয়া রাই বচ্চন। জানা যায়, সঞ্জয় লীলা বনশালির ‘হাম দিল দে চুকে সনম’ সিনেমার সেটে ঐশ্বরিয়ার প্রেমে পড়েছিলেন সালমান। কিন্তু সেই সম্পর্ক টেকেনি। এর পর নাকি ‘কিউ! হো গ্যায়া না’ সিনেমার শুটিং চলাকালে বিবেক ওবেরয়ের সঙ্গে সম্পর্কে জড়ান অ্যাশ। সেই সময় বিবেক দাবি করেন, সালমান খান তাকে হুমকি দিয়েছেন।

বিবেক-ঐশ্বরিয়ার সম্পর্ক ভাঙে ২০০৫ সালে। এরপর অভিষেক বচ্চনকে বিয়ে করে বচ্চন পরিবারের বধূ হন প্রাক্তন বিশ্বসুন্দরী। কিন্তু সালমান-বিবেকের সম্পর্ক আর কোনোদিন স্বাভাবিক হয়নি।

এক অনুষ্ঠানে পারফর্ম করতে গিয়ে ভাইজানের কাছে প্রকাশ্যে ক্ষমাও চেয়েছিলেন বিবেক তবুও তাতে বিশেষ লাভ হয়নি। বিবেকও জীবনের নতুন পথ বেছে নিয়েছেন। এখন তিনি দুই সন্তানের বাবা। তবে ভাইরাল ভিডিওর জেরে আবারও সালমানের সঙ্গে তার নাম জড়িয়ে গেল।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top