shomoynew_wp969 করণ জোহরের নতুন সিরিজে তামান্না | বিনোদন | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


করণ জোহরের নতুন সিরিজে তামান্না


প্রকাশিত:
১৫ আগস্ট ২০২৪ ০৮:৩০

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০২৬ ০০:৪৩

ফাইল ছবি

চলচ্চিত্র নির্মাতা করণ জোহর। বিনোদন জগতে ইতোমধ্যে ২৫ বছর কাটিয়ে ফেলেছেন। দর্শককে উপহার দিয়েছেন ‘কুচ কুচ হোতা হ্যায়’, ‘কাভি খুশি কাভি গম’, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’, ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র মতো সিনেমা।

এবার করণের পরিচালনায় কাজ করতে চলেছেন দক্ষিণী অভিনেত্রী তামান্না ভাটিয়া। করণের পরিচালনায় ওটিটি প্লাটফর্মে আসছে রোমান্টিক থ্রিলার ঘরানার সিরিজ। নাম 'ডেয়ারিং পার্টনারস'।

এখানেই দেখা যেতে চলেছে অভিনেত্রীকে। শুধু তামান্নাই নন এই ছবিতে থাকছেন আরও এক অভিনেত্রী। ডায়না পেন্টিকে দেখা যাবে তার সঙ্গে। এছাড়াও রয়েছেন দু'জন মুখ্য পুরুষ চরিত্র।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, অঙ্কিত গুপ্ত এবং শোয়েব ইব্রাহিমকে দেখা যাবে এই দুই চরিত্রে। যদিও এখনও এই বিষয়ে চূড়ান্ত ঘোষণা করেননি সিরিজ নির্মাতা।

এই সিরিজের গল্প এগোবে দুই বান্ধবীকে কেন্দ্র করে। তামান্না এবং ডায়নাকে দেখা যাবে মহিলা ব্যবসায়ীর চরিত্রে। তারা একে অপরের সঙ্গে জুটি বেঁধে মাদকজাত দ্রব্যের ব্যবসা করেন। তাদের ব্যবসার মধ্যে হঠাৎ এসে পড়েন দুই নায়ক। ঘুরে যায় গল্পের চেনা ছক। বদল আসে তাদের জীবনে।

প্রসঙ্গত, বর্তমানে গোটা বিশ্বের দর্শকের মন জয় করে ফেলেছেন তামান্না ভাটিয়া। তার অভিনয় থেকে প্রেম জীবন সবটাই উঠে আসে নেটিজেনদের চর্চায়। বলি অভিনেতা বিজয় বর্মার সঙ্গে তার সম্পর্ক নিয়ে নানা কথা ওঠে নেট মাধ্যমে।

যদিও দু'জনেই বিষয়টি এড়িয়ে চলেন। কিন্তু তামান্নার কথায়, সিনেমাই তাদের দু'জনের একসঙ্গে থাকার যোগসূত্র। কারণ ছবির সেটেই একে ওপরের প্রেমে পড়েছিলেন এই জুটি।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top