shomoynew_wp969 ছেলেদের কোলে নিয়ে পার্টিতে শ্রেয়া-সুনিধি-নীতি | বিনোদন | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৪শে মাঘ ১৪৩২


ছেলেদের কোলে নিয়ে পার্টিতে শ্রেয়া-সুনিধি-নীতি


প্রকাশিত:
২৭ মে ২০২৪ ০২:২৯

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৬:৪৯

ছবি- সংগৃহীত

ভারতে জনপ্রিয় সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষালের ছেলে দেবযানের বয়স দাঁড়ালো তিন বছরে। সম্প্রতি ছেলের জন্মদিনের অনুষ্ঠানে দুই সঙ্গীতশিল্পী সুনিধি চৌহান ও নীতি মোহনেরও আমন্ত্রণ ছিল। আর এ অনুষ্ঠান ঘিরে এক ফ্রেমে তাদের তিন ছেলেসহ দেখা গেলো তিন গায়িকাকে।

শ্রেয়া পুত্র দেবযানের জন্মদিনের পার্টির ওই বিশেষ মুহূর্তকে শেয়ার করেন গায়িকা নীতি মোহন। ওই ছবিতে দেখা যায়, শ্রেয়া ও নীতি ও সুনিধির কোলে তাদের ছেলেরা। শ্রেয়ার কোলে তার ছেলে দেবযান, সুনিধি চৌহান এবং তার ছেলে তেগ, এবং নীতি মোহন এবং তার ছেলে আর্যবীর রয়েছে।

ছবিটি শেয়ার করে সঙ্গীতশিল্পী নীতি মোহন লিখেছেন, ‘প্রিয় দেবযানকে তৃতীয় জন্মদিনের শুভেচ্ছা। শ্রেয়া ঘোষাল ও দেবযানের বাবা শিলাদিত্যকে মেনশন দিয়ে তিনি লেখেন, তোমাদের কাছে দেবযানের বেড়ে ওঠার মুহূর্তগুলো এভাবেই বিশেষ হয়ে উঠুক।’

নীতি মোহন আরও লেখেন, ‘সুনিধি তোমাকে অনেক ভালোবাসি আর তেগকেও। উফফফ তেগের ডিম্পল কিছুতেই ভুলতে পারছি না। উফফফ কী সুন্দর একটা সন্ধ্যে ছিল, বাচ্চা, খাবার ওদের মেজাজ সব মিলিয়ে।’

কয়েকদিন আগেই ৩ বছরে পা রাখলো শ্রেয়া ঘোষাল ও শিলাদিত্য মুখোপাধ্যায়ের ছেলে দেবযান। ছেলের জন্মদিন উপলক্ষে কয়েকটি ছবিও শেয়ার করেছিলেন এই গায়িকা।

শ্রেয়া ও শিলাদিত্য বিয়ে করেছিলেন ২০১৫ সালের ৫ ফেব্রুয়ারি। আর তাদের কোল আলো করে ২০২১ সালে আসে দেবযান।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top