shomoynew_wp969 বিয়ের খবর দিলেন ইধিকা, জানালেন পাত্রের নাম! | বিনোদন | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৪শে মাঘ ১৪৩২


বিয়ের খবর দিলেন ইধিকা, জানালেন পাত্রের নাম!


প্রকাশিত:
১৯ মে ২০২৪ ০৫:১৩

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:১০

ছবি- সংগৃহীত

ওপারের ছোটপর্দার পরিচিত মুখ হলেও টলিউডে সুবিধা করতে পারছিলেন না ইধিকা পাল। এরইমধ্যে ঢালিউডে সুযোগ আসে তার। সুপারস্টার শাকিব খানের সঙ্গে ‘প্রিয়তমা’ ছবিতে দেখা যায় তাকে।

ছবিটি ভাগ্য বদলে দিয়েছে তার। শাকিবের বদৌলতে এখন টলিউডের সিনেমায়ও ডাক পাচ্ছেন তিনি। পাশাপাশি বাংলাদেশের সিনেমায় কাজ করছেন তিনি। এবার ইধিকা দিলেন নিজের বিয়ের খবর! ফাঁস করলেন পাত্রের নাম!

সম্প্রতি সামাজিক মাধ্যমে বিয়ের কনের সাজে দেখা যায় ইধিকাকে। মেরুন রঙের ভারী লেহেঙ্গা-চোলিতে দেখা মেলে তার। ডিপ নেক ব্লাউজ আর ভারী নেকপিস, শরীর জুড়ে রাজকীয় গয়না। সিঁথিতে ঝুলছে মাংগটিকা, হাতে বালা, আংটিতে সুসজ্জিত ইধিকা। সঙ্গে মন কাড়া হাসি তো আছেই।

টলিউডের এক পাপারাজ্জির অ্যাকাউন্ট থেকে প্রকাশ করা হয় ইধিকার ব্রাইডাল লুক। এত সাজ কেন? প্রশ্ন রাখতেই ভারতীয় সংবাদমাধ্যমকে নায়িকার সটান জবাব, ‘আমার বিয়ে’। বরের নাম জানতে চাওয়া হলে ইধিকা বলেন, ‘শিব’। তবে কনফিউশ্ন দূর করতে জানিয়েছিলেন, শিব মানে মহাদেব! এতে স্পষ্ট যে, নিছক মজা করেই নিজের বিয়ের কথা বলেছেন ইধিকা।

দেবের সঙ্গে ‘খাদান’ ছবিতে দেখা যাবে ইধিকাকে। পরিচালকের আসনে বসছেন সুজিত দত্ত। দেবের প্রযোজনা সংস্থা ও সুরিন্দর ফিল্মস এই ছবিটি যৌথভাবে পরিচালনা করবে। এছাড়া ঢালিউডের ‘কবি’ সিনেমায় ইধিকা জুটি বেঁধেছেন শরিফুল রাজের সঙ্গে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top