shomoynew_wp969 জরায়ুতে টিউমার রাখির, অপারেশনের আগে চাইলেন দোয়া | বিনোদন | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৪শে মাঘ ১৪৩২


জরায়ুতে টিউমার রাখির, অপারেশনের আগে চাইলেন দোয়া


প্রকাশিত:
১৯ মে ২০২৪ ০১:৫০

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:১০

ফাইল ছবি

গত কয়েক দিন ধরেই হাসপাতালে ভর্তি রাখি ভারতীয় নৃত্যশিল্পী ও অভিনেত্রী রাখি সাওয়ান্ত। বুকে এবং পেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন রাখি তিনি। একাধিক পরীক্ষার পর চিকিৎসকরা জানিয়েছেন, তার জরায়ুতে টিউমার।

কদিন আগেই হাসপাতালের বিছানায় শুয়ে থাকা রাখির ছবি ভাইরাল হয় নেট দুনিয়ায়। অনেকেই ভেবেছিলেন এটা অভিনয়! প্রচারের আসার কৌশল হাতে নিয়েছেন রাখি। তবে সবকিছু উড়িয়ে সত্যি জানা গেল রাখি অসুস্থ। হাসপাতাল থেকে জানানো হয়েছে, অস্ত্রোপচার করতে হবে তার।

তবে রাখির সত্যিই জরায়ুতে টিউমার আছে কি না, হাসপাতাল সূত্রে তেমন কোনও তথ্য দেওয়া হয়নি। শুধু এটুকু বলা হয়েছে, ‘রাখির স্বাস্থ্য সম্পর্কিত কোনও তথ্য পেতে হলে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করুন।’

এ দিকে শনিবার সকালে একটি ভিডিয়ো প্রকাশ্যে আনেন রাখি। হুইলচেয়ারে বসে থাকা অবস্থায় তিনি বলেন, ‘আমার জন্য প্রার্থনা করুন। আমার ভেতর থেকে কান্না পাচ্ছে, ভয় লাগছে। তবে ঈশ্বরে বিশ্বাস রয়েছে। আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠব। আমার শরীরটা এখন একটু খারাপ। ১০ সেন্টিমিটারের একটা টিউমার ধরা পড়েছে। আমার জন্য প্রার্থনা করুন। হাসতে হাসতে অপারেশন থিয়েটারে যাচ্ছি, হাসতে হাসতেই বের হবো। জীবনে অনেক কঠিন লড়াই লড়েছি। এটাও পার হবো। আমি এর থেকে বেশি কথা বলতে পারছি না। রিতেশ আমার ব্যাপারে আপনাদের সব জানাবে।’

প্রথমে শোনা যাচ্ছিল, হৃদ্‌যন্ত্রে সমস্যা দেখা দিয়েছে তার। কিন্তু পরে জানা যায়, রাখির জরায়ুতে টিউমার। বিষয়টি নিশ্চিত করেন, অভিনেত্রীর প্রাক্তন স্বামী রিতেশ সিং। প্রায় ১০ সেন্টিমিটার সাইজের একটি বিরাট টিউমার বাসা বেঁধেছে তার জরায়ুতে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top