shomoynew_wp969 মিথিলার ঝুলিতে ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কার | বিনোদন | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


মিথিলার ঝুলিতে ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কার


প্রকাশিত:
৪ মে ২০২৪ ০৪:১৪

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৪২

ছবি- সংগৃহীত

পেশাগত জীবন সমন্বয় করে একটু একটু করে সিনেমার কাজে ব্যস্ত হয়ে পড়েছেন রাফিয়াত রশিদ মিথিলা। ভালো গল্পের সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেলে লুফে নেন। তিনি জানেন, ১০টি গড়পড়তা সিনেমার চেয়ে একটি ভালো সিনেমা দর্শকের মনে আজীবন বাঁচিয়ে রাখে। আর সেকারণে, ঢালিউড হোক কিংবা টলিউড—সবখানে সিনেমা নির্বাচনের ক্ষেত্রে দিচ্ছেন গল্পকে প্রাধান্য।

সেই ধারাবাহিকতায় শরৎচন্দ্রের গল্পের নায়িকা হয়েছেন মিথিলা। শরৎচন্দ্রের প্রখ্যাত গল্প ‘অভাগীর স্বর্গ’ অবলম্বনে তৈরি হোয়েছে ‘ও অভাগী’ নামের একটি সিনেমা। এতে মুখ্য চরিত্রে ছিলেন তিনি। ছবিটি তার ঝুলিতে এনে দিল ভারতের মর্যাদাপূর্ণ ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কার। এক ভিডিওবার্তার মাধ্যমে খবরটি দিয়েছেন অভিনেত্রী।

ওই ভিডিওতে তিনি বলেন, ‘আমি খুবই খুশি এবং আপ্লুত। এ জন্য আমাদের পরিচালক অনির্বাণ চক্রবর্তী, প্রযোজক ড. প্রবীর ভৌমিক এবং আমাদের গোটা টিমকে অনেক ধন্যবাদ জানাই।

দিল্লিতে বসেছিল ১৪তম দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভাল। তবে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি মিথিলা। তার জায়গায় পুরস্কার গ্রহণ করেছেন ছবির পরিচালক ও প্রযোজক।

এ ছবিতে মিথিলা ছাড়াও অভিনয় করেছেন আরজে সায়ন, সুব্রত দত্ত, দেবযানী চট্টোপাধ্যায়, আরজে জিনিয়া, কৃষ্ণ বন্দ্যোপাধ্যায়, সৌরভ হালদার, ইশান মজুমদার সহ অন্যান্যরা। পরিচালনার পাশাপাশি, ছবির ছবির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন অনির্বাণ চক্রবর্তী নিজেই।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top