shomoynew_wp969 জনি-ঐশীর ‘বেসামাল’ | বিনোদন | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৪শে মাঘ ১৪৩২


জনি-ঐশীর ‘বেসামাল’


প্রকাশিত:
১৭ এপ্রিল ২০২৪ ০২:২২

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০২৬ ১১:২০

ছবি- সংগৃহীত

এবারের ঈদে প্রকাশ পেয়েছে ফাতেমা তুয যাহরা ঐশী ও জনি খানের গান ‘বেসামাল’। গানটি রেকর্ড করা হয়েছিল বেশ কয়েক বছর আগে। তবে এবারের ঈদে গানটি মিউজিক ভিডিওসহ মুক্তি দেওয়া হয়েছে। রোববার (১৪ এপ্রিল) দেশের অন্যতম অডিও প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন।

গানের বিষয়ে ঐশী বলেন, আমার গাওয়া বেশ কয়েক বছর আগের গান এটি। গানটি বেশ আনন্দ নিয়ে গেয়েছি। এক শ্রেণির দর্শকের এটা বেশ ভালো লাগবে বলে আমি মনে করছি।

জনি খান বলেন, গানের সঙ্গে সমন্বয় করে আমরা একটা বিগ বাজেটের ভিডিও নির্মাণ করেছি। মুক্তির পর থেকেই সবার ভালো সাড়া পাচ্ছি।

গানের সংগীত আয়োজন করেছেন মুশফিক লিটু, লিখেছেন মাহতাব হোসেন। সুর করেছেন জনি খান নিজেই। এছাড়াও মিউজিক ভিডিওতে জনির সঙ্গী হয়েছেন সুমাইয়া। এই মিউজিক ভিডিও বানিয়েছেন রাহাত বাপ্পী।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top