shomoynew_wp969 ‘ইয়াস’ নিয়ে মুখ খুললেন নুসরাত | বিনোদন | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


‘ইয়াস’ নিয়ে মুখ খুললেন নুসরাত


প্রকাশিত:
২৬ মে ২০২১ ০৬:২৯

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৫৪

নুসরাত জাহান। ছবি: সংগৃহীত

একে করোনার দাপট, তার উপর ঘূর্ণিঝড়। সব মিলিয়ে আতঙ্কে ভারতবাসী। অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াস স্থলভাগের দিকে দ্রুত এগিয়ে আসছে। ভারতের ওড়িশা ও পশ্চিমবঙ্গের স্থলভাগের আরও কাছে পৌঁছে গেছে।

এমন পরিস্থিতিতে সবার জন্য বার্তা পাঠালেন বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ নুসরাত জাহান। নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন অভিনেত্রী।

নায়িকা লেখেন, ‘সবাইকে এবং সব বঙ্গবাসীকে আমার পক্ষ থেকে আবেদন করছি আপনারা নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। আগামী দিনে আমরা একটা বড় সাইক্লোনের সম্মুখীন হতে পারি, সে আশঙ্কা রয়েছে। তাই আমি সবাইকে অনুরোধ করব, আপনারা বাড়ি থেকে বের হবেন না। ইলেকট্রিকাল ল্যাম্পপোস্ট থেকে দূরে থাকবেন, সমস্ত মোবাইল এবং ইমারজেন্সি লাইট চার্জ করে রাখবেন, যদি মনে হয় আপনার বাড়ির কোনও ক্ষতি হতে পারে তাহলে পরিবারসহ আমাদের যে সাইক্লোন রিলিফ শেল্টারগুলো রয়েছে, ক্যাম্পগুলো রয়েছে সেখানে চলে যাবেন। লোকাল নেতৃত্বদের সঙ্গে আপনারা যোগাযোগ করুন, কাউন্সিলারের সঙ্গে যোগাযোগ করুন, যদি কোনো কিছু প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা বিডিও অফিসে গিয়ে জানান। আমরা সবাই একসঙ্গে মিলে এই পরিস্থিতি মোকাবিলা করতে প্রস্তুত আছি। আপনারা সুস্থ থাকবেন, স্ট্রং থাকবেন। দেখবেন আমরা ঠিক পারব এই বিপর্যয়ের সঙ্গে লড়তে।’

নুসরাতের এই ভিডিও অন্তর্জালে ছড়িয়ে পড়েছে। গত কয়েকদিন ধরে এই ঝড়ের নামের সঙ্গে যশের নাম নিয়ে মিম ছড়িয়েছে প্রচুর। এবার সেই বিষয়ে মুখ খুললেন অভিনেত্রী। অন্যদিকে, যশের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন তো রয়েছেই। স্বাভাবিকভাবেই নেটিজেনরা কমেন্টে সেই বার্তাও রেখেছেন। বসিরহাটের মানুষের পাশে থাকার বার্তা দিয়েছেন সাংসদ অভিনেতা। কিছুটা হলেও আশ্বাস পেয়েছে বসিরাহাটের বাসিন্দারা। তবে ঘূর্ণিঝড় কতটা ভয়াবহ হয় সেটা নিয়েই উদ্বেগ বাড়ছে সবার।

সূত্র: জিনিউজ



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top