shomoynew_wp969 ফের বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন মাহির প্রাক্তন স্বামী | বিনোদন | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


ফের বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন মাহির প্রাক্তন স্বামী


প্রকাশিত:
১৭ ফেব্রুয়ারি ২০২৪ ০৯:০৮

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৪১

ফাইল ছবি

স্বামী রাকিব সরকারের সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন ঢালিউড অভিনেত্রী মাহিয়া মাহি। সামাজিক মাধ্যমে এ খবর তিনি নিজেই জানিয়েছেন। মাহির প্রাক্তন স্বামী পারভেজ মাহমুদ অপুও অবগত প্রাক্তনের বিচ্ছেদ সম্পর্কে। এমনটাই সংবাদমাধ্যমকে জানিয়েছেন অপু। সেইসঙ্গে জানিয়েছেন শিগগির বিয়ে করতে যাচ্ছেন তিনি।

অপু বলেন, আমি জানতাম না গতকাল (শুক্রবার) রাতে সবার ফোনে খবরটি পাই। সবাই আমাকে ফোন দিচ্ছে। এখন তো আমার এখানে কিছু করার নেই। তার সঙ্গে আমার কোন ধরনের কোন যোগাযোগ নেই।

এ সময় তিনি বলেন, নতুন করে জীবন শুরু করতে চাচ্ছি। খুব দ্রুতই বিয়ে করব। সিলেটের মেয়ে ছাড়া আর বিয়ে করব না। সম্পর্কে জড়িয়ে বিয়ের কথা তো প্রশ্নেই আসে না। পারিবারিক সিদ্ধান্তে বিয়ে করব। আমি মনে করি পারিবারিকভাবেই ভালো। পরিবার মেয়ে খুঁজছে। এখন মেয়ে যত দ্রুত পাওয়া যায়, পেলেই বিয়ে। আমিও দ্রুত শুভ কাজটি সম্পন্ন করতে চাই।

শুক্রবার দিবাগত রাতে নিজের ফেসবুকে এক ভিডিও বার্তায় মাহি বলেন, আমরা দুজন মিলেই এমন সিদ্ধান্ত নিয়েছি। আমাদের মধ্যে কিছু বিষয় নিয়ে সমস্যা রয়েছে। তবে রকিব খুব ভালো মানুষ। তাকে আমি সম্মান করি। অনেক কেয়ারিং সে। খুব দ্রুতই আমরা আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদে যাচ্ছি। কবে আর কীভাবে হবে সেটাও দুজন মিলেই ঠিক করব।

এরপর তিনি বলেন, আপনারা আমার ছেলে ফারিশের জন্য দোয়া করবেন। যেন ওকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারি।

২০১৬ সালে মাহি বিয়ে করেছিলেন সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে। তার সঙ্গে ঘর ভাঙলে ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর রকিব সরকারকে বিয়ে করেন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top