shomoynew_wp969 মাত্র ১৯ বছরেই মারা গেলেন আমিরের ‘দঙ্গল’ কন্যা সুহানি | বিনোদন | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৪শে মাঘ ১৪৩২


মাত্র ১৯ বছরেই মারা গেলেন আমিরের ‘দঙ্গল’ কন্যা সুহানি


প্রকাশিত:
১৭ ফেব্রুয়ারি ২০২৪ ০৬:০৫

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৩৭

ফাইল ছবি

মারা গেছেন ভারতীয় অভিনেত্রী সুহানি ভাটনাগর। আমির খানের ‘দঙ্গল’ সিনেমায় তিনি ববিতা ফোগতের চরিত্রে অভিনয় করেন। এই চরিত্রটি তাকে জনপ্রিয়তা এনে দিয়েছিল।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির তথ্য অনুযায়ী, আজ শনিবার সকালে দিল্লিতে মৃত্যু হয়েছে সুহানির। মাত্র ১৯ বছরের জীবন প্রদীপ নিভে গেল এই কিশোরী অভিনেত্রীর। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে তা এখনও নিশ্চিত জানা যায়নি।

জানা যায়, কয়েকদিন আগেই পা ভেঙে গিয়েছিল অভিনেত্রী সুহানির। তার চিকিৎসাও চলছিল। এজন্য বেশি কিছু ওষুধ খেতে হতো সুহানিকে। ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে তার শরীরে তরল পদার্থ জমা হতে শুরু করেছিল। প্রাথমিকভাবে একেই মৃত্যুর কারণ হিসেবে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, ২০১৬ সালে মুক্তি পেয়েছিল আমির খান অভিনীত সিনেমা দঙ্গল। ক্রীড়ানির্ভর এই বায়োপিকে আমির ছিলেন মহাবীর সিং ফোগাতের চরিত্রে। যিনি একজন অপেশাদার কুস্তিগীর এবং তাঁর কন্যা গীতা ফোগাত ও ববিতা কুমারীকে বিশ্বমানের নারী কুস্তিগীর হওয়ার জন্য প্রশিক্ষণ দেন।

সিনেমাটিতে দুই বোনের বড়বেলার চরিত্রে ছিলেন ফাতিমা সানা শেখ ও সানিয়া মালহোত্রা। তাদের ছোটবেলার চরিত্রে অভিনয় করেছিলেন সুহানি ভাটনাগর ও জাইরা ওয়াসিম।

সিনেমাটি মুক্তির পর অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন সুহানি। লেখাপড়ায় মন দিয়েছিলেন তিনি। ইচ্ছে ছিল পড়াশোনা শেষে আবারও অভিনয়ে ফিরবেন। সেই ইচ্ছা অধরাই রয়ে গেল।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top