shomoynew_wp969 আলিফ চৌধুরীর নাটকে খাইরুল ওয়াসির গান | বিনোদন | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


আলিফ চৌধুরীর নাটকে খাইরুল ওয়াসির গান


প্রকাশিত:
৫ ফেব্রুয়ারি ২০২৪ ০৭:০৫

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৪২

ফাইল ছবি

সমসাময়িক প্রেক্ষাপটে নির্মাতা মাহফুজ ইসলাম নির্মাণ করেছেন নাটক ‘হিট সিঙ্গার’। এতে ‘আবার কেন এসেছো’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন খাইরুল ওয়াসি। গানটির কথা ও সুর গায়কের নিজের। সংগীতায়োজনে ছিলেন এম এ রহমান।

খাইরুল ওয়াসি বলেন, হিট সিঙ্গার নাটকের নামটাই আমার কাছে অনেক অনুভবের। যেহেতু আমি একজন কণ্ঠশিল্পী, তাই এই নাটকের নাম, গল্প,আর্টিস্টসহ পুরো টিমকেই ভালো লেগেছে। নাটকের গান আগেও করেছি তবে এই নাটকে শুটিং স্পটে থেকে দর্শকের সাথে গানের শুটিং করেছি।

আলিফ চৌধুরী বলেন, এ নাটকে আমি একজন শিল্পীর চরিত্রে অভিনয় করেছি। শিল্পীদের জীবনের শুরুটা অনেক কষ্ট ও সংগ্রামের মধ্যে দিয়ে যায়। ভালোবাসার মানুষগুলো এই কষ্টের পথের সাথী হতে পারে না। নাটকটিতে সে গল্পই বলা হয়েছে।

পরিচালক মাহফুজ ইসলাম বলেন, ভালোবাসা মানে সাহস, শক্তি। এই ভালোবাসার মানুষই একজন শিল্পীর জীবনকে সুন্দর ও সহজ করতে পারে। তেমনই গল্পে নির্মিত হয়েছে নাটকটি। আশা করি সবার ভালো লাগবে।

ভালোবাসা দিবসের বিশেষ নাটক হিসেবে ‘হিট সিঙ্গার’ আগামী ৮ ফেব্রুয়ারি কানামাছি ড্রামা ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে। একজন গায়কের জনপ্রিয় হওয়ার গল্প উঠে এসেছে এই নাটকে। পরিচালনার পাশাপাশি নাটকটির গল্প রচনা করেছেন নির্মাতা মাহফুজ ইসলাম। নাটকটিতে অভিনয় করেছেন আলিফ চৌধুরী, সিনি স্নিগ্ধা, ফারজানা মিল্টন, ইমরান হোসাইন,সনিকা,সুমাইয়া, মোমিন মোল্লা প্রমুখ।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top