shomoynew_wp969 তৃপ্তির সঙ্গে রণবীরের বিছানার সেই দৃশ্যের অনুমতি দিয়েছিলেন আলিয়া | বিনোদন | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৪শে মাঘ ১৪৩২


তৃপ্তির সঙ্গে রণবীরের বিছানার সেই দৃশ্যের অনুমতি দিয়েছিলেন আলিয়া


প্রকাশিত:
১৮ জানুয়ারী ২০২৪ ০৮:১৪

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:২৪

ফাইল ছবি

‘অ্যানিমেল’ সিনেমা দিয়ে বক্স অফিসে বাজিমাত করেছেন রণবীর কাপুর। এই ছবিতে অভিনেতার বিধ্বংসী রূপই দেখেছেন ভক্তরা। সেইসঙ্গে অভিনেত্রী রাশমিকা ও তৃপ্তি দিমরি সঙ্গে রণবীরের খোলামেলা সাহসী দৃশ্য আলাদাভাবে নজর কেড়েছে দর্শকের।

বিশেষ করে তৃপ্তির সঙ্গে অভিনেতার অন্তরঙ্গ দৃশ্য আলাদা করে আলোচনার সৃষ্টি করেছে বলিউডজুড়েই। কারণ এই দৃশ্যে নগ্ন অবস্থায় দেখা গেছে দুই তারকাকে। যেটা নিয়ে সিনেমা মুক্তির পর থেকেই ঝড় বইছে।

অনেকেই প্রশ্ন তুলেছেন, রণবীরের অন্তরঙ্গ এই দৃশ্যে অনুমতি ছিল স্ত্রী আলিয়া ভাটের? সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা জানালেন, স্ত্রীর অনুমতি নিয়েই কাজটি করেছেন তিনি। এমনকি স্বামীকে টিপসও দিয়েছিলেন অভিনেত্রী।

একটি ভারতীয় সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে রণবীরকে প্রশ্ন করা হয়, ছবিতে তৃপ্তির দিমরির সঙ্গে যে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেছেন, তা দেখে স্ত্রী আলিয়ার প্রতিক্রিয়া কী!

প্রশ্নের জবাবে রণবীর বলেছেন, ‘আলিয়াকে আমি আগেই জানিয়েছি। ওর মতামত নেয়ার জন্য। তবে ও খুব সহজভাবে নিয়েছিল বিষয়টা। এমনকি সে আমাকে অনেক টিপসও দিয়েছিল।’

রণবীরের সঙ্গে এই দৃশ্যে অভিনয় নিয়ে মুখ খুলেছিলেন তৃপ্তিও। তিনি বলেন, ‘বুলবুল সিনেমার ধর্ষণের দৃশ্যে অভিনয় করার থেকে ‘অ্যানিমেল’র দৃশ্যে অভিনয় করা সহজ ছিল। রণবীরের সঙ্গে এমন দৃশ্য শুট করার সময় ঘরে শুধু রণবীর, আমি, পরিচালক আর ক্যামেরাম্যানই ছিল। রণবীর বারবার আমার কাছে জানতে চেয়েছিল, আমি ঠিক আছি কি না। দারুণ সাপোর্ট পেয়েছি রণবীরের। তাই আমার কোনো অসুবিধাই হয়নি। তাই এই দৃশ্য নিয়ে অকারণে সমালোচনা না করাই ভালো।’

প্রসঙ্গত, ‘অ্যানিমেল’ সিনেমায় রণবীর ও রাশমিকা দম্পতি হিসেবে অভিনয় করেছেন। অনিল কাপুর রণবীরের বাবার ভূমিকায় অভিনয় করেছেন এবং ববি দেওলকে মুভিতে প্রধান খলনায়ক হিসেবে দেখা গেছে। হিন্দি, তামিল, তেলেগু, কন্নড় ও মালয়ালম– এই পাঁচটি ভাষায় মুক্তি পেয়েছে সিনেমাটি।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top