shomoynew_wp969 অভিনেত্রী পূজার বাড়িতে আগুন | বিনোদন | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


অভিনেত্রী পূজার বাড়িতে আগুন


প্রকাশিত:
১৮ জানুয়ারী ২০২৪ ০৬:৩৪

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:০৭

ফাইল ছবি

অল্পের জন্য মারাত্মক দুর্ঘটনা থেকে রেহাই পেলেন টলিউড অভিনেত্রী পূজা বন্দোপাধ্যায়। গ্যাস সিলিন্ডার লিক করে আগুন লেগেছিল তার বাড়িতে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, গ্যাস সিলিন্ডার লিক হয়ে আগুন লাগে পূজার বাড়িতে। বাড়িতে তখন উপস্থিত ছিলেন পূজা ও তার পরিবার। জানা গেছে, আগুন লাগলেও, বড়সড় কোনও ক্ষতি হয়নি। অভিনেত্রী ও তার পরিবার সুস্থই রয়েছেন।

এই দুর্ঘটনার পর অভিনেত্রী তার ইনস্টাগ্রামে লিখলেন, ”অল্পের জন্য বেঁচে গিয়েছি৷ বাড়িতে আগুন লেগে গিয়েছিল৷ ভগবানের কৃপায় আমি এবং আমার পরিবার এই দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছি৷”

টলিউডের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন পূজা বন্দ্যোপাধ্যায়। শুভশ্রী গঙ্গোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ক্যারিয়ারের শুরুর দিককার সময়ে তিনিও বেশ কিছু ছবিতে ছিলেন নায়িকা। মনে রাখার মতো কয়েকটি ছবিতে কাজ করেছেন। তবে তারপর থেকে মুম্বাইয়ে ক্যারিয়ার তৈরিতে মনোনিবেশ করায় আর বাংলা ছবিতে দেখা যায়নি তাকে।

তবে পর্দায় অনুপস্থিত থাকলেও সামাজিক মাধ্যমে নিয়মিত আছেন এ অভিনেত্রী। ইনস্টাগ্রামে নিত্য নতুন পোস্ট করে জমিয়ে রাখেন নিজের সোশ্যাল হ্যান্ডেল। অনুসারীরাও সেসব পোস্ট লাইক কমেন্টে ভরিয়ে দেন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top