shomoynew_wp969 সন্তানের জন্য দোয়া চাইলেন মাহি | বিনোদন | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


সন্তানের জন্য দোয়া চাইলেন মাহি


প্রকাশিত:
১৬ জানুয়ারী ২০২৪ ০৫:৫৯

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:০৭

ফাইল ছবি

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহি। প্রথমবারের মতো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলেন তিনি। কিন্তু নির্বাচনে জয়ের দেখা পাননি।

এরপর বর্তমানে পরিবার ও নিজেকে নিয়েই ব্যস্ত সময় পার করছেন মাহি। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক সরব এই নায়িকা। নিজের বিভিন্ন মুহূর্তের অভিজ্ঞতা, ঘটনার গল্পগুলো ভক্তদের সঙ্গে সেখানেই শেয়ার করেন তিনি।

এর মাঝেই সোমবার (১৫ জানুয়ারি) রাতে নিজের একমাত্র পুত্রসন্তান ফারিশকে নিয়ে ফেসবুকে এক আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন মাহি। ভক্তদের কাছে নিজের ছেলের জন্য দোয়া চেয়েছেন এই অভিনেত্রী।

ফেসবুকে ছেলের একটি ছবি শেয়ার করে মাহিয়া মাহি লিখেছেন— ‘ইদানীং আমার ফারিশ শুধু ব্যথা পাচ্ছে। সেদিন হাত পুড়িয়েছে, আজকে চোখে বাড়ি খেয়েছে। আমার কলিজাটা ফেটে যাচ্ছে। প্লিজ আপনারা সবাই আমার সোলমেটের জন্য দোয়া করবেন।’

গেল বছরের ২৮ মার্চ রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ছেলে ফারিশের জন্ম দেন মাহি। এরপর স্বামী-সন্তান নিয়ে বেশ সুখেই সংসার করছেন তিনি। পাশাপাশি রাজনীতির মাঠেও সময় দেওয়ার চেষ্টা করছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top