shomoynew_wp969 ৩১তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশনের ১১ বছরপূর্তিতে গাইবেন জেমস | বিনোদন | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৪শে মাঘ ১৪৩২


৩১তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশনের ১১ বছরপূর্তিতে গাইবেন জেমস


প্রকাশিত:
১৫ জানুয়ারী ২০২৪ ০২:৫২

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৪৯

ফাইল ছবি

কর্মজীবনের ১১ বছর শেষ করে ১২তম বছরে পা দিলেন ৩১তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশনের সদস্যরা। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি এই দীর্ঘ সময়ে দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়ানো থেকে শুরু করে বিভিন্ন সামাজিক কর্মসূচি পালন করা হয়েছে সংগঠনটির পক্ষ থেকে।

নিজেদের অর্থে অসহায় মানুষদের জন্য ঘরও নির্মাণ করে দিয়েছেন সংগঠনের সদস্যরা।

বিশেষ করে করোনাকালে যখন সবাই অনেকটা ঘরবন্দি ছিলেন তখন সংগঠনটির সদস্যরা রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে নিরন্ন মানুষের হাতে খাবার তুলে দিয়েছেন। যা বেশ প্রশংসা কুড়িয়েছিল।

এছাড়াও গতবছর চাকরিতে যোগদানের ১০বছর পূর্তিতে সারাদেশে ১০ হাজার গাছ লাগানোর কর্মসূচি পালন করেছেন অ্যাসোসিয়েশনের সদস্যরা। এর আগেও সারাদেশে ছড়িয়ে থাকা সংগঠনের সদস্যরা নিজ নিজ কর্মস্থলে বিপুল সংখ্যক নানা প্রজাতির গাছ রোপন করেছেন।

এদিকে চাকরি জীবনের ১১বছর পূর্তি উপলক্ষ্যে এ বছর রাজধানীর জাতীয় জাদুঘরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামী ১৯ জানুয়ারি বিকেলে এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের সামনে জনপ্রিয় সব গান পরিবেশন করবেন দেশের বরেণ্য সঙ্গীতশিল্পী জেমস।

একথা জানিয়েছেন সংগঠনের সভাপতি আব্দুল্লাহ আল হাদী। অনুষ্ঠান উপস্থাপনা করবেন সংগঠনের সাধারণ সম্পাদক আকতারুন নেছা।

এরআগে ১১তম বর্ষপূর্তির দিনে সোমবার (১৫ জানুয়ারি) সকালে বনানী কবরস্থানে এবং ধানমন্ডি ৩২ নম্বরে পুস্পস্তবক অর্পণ করবেন

চাকরি জীবনের ১১ বছর পার করে ১২বছরে পদার্পণের শুভক্ষণে ৩১তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল্লাহ আল হাদী সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন।

আব্দুল্লাহ আল হাদী বলেন, প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে সবাই নিজ নিজ দফতরে পেশাগত কাজ করলেও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আমরা বিভিন্ন কর্মসূচি পালন করার চেষ্টা করছি। এই ধারা আগামী দিনেও অব্যাহত থাকবে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top