shomoynew_wp969 ভোট দিতে দেশে ফিরেছেন মিম | বিনোদন | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৪শে মাঘ ১৪৩২


ভোট দিতে দেশে ফিরেছেন মিম


প্রকাশিত:
৭ জানুয়ারী ২০২৪ ০১:০৮

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:০৯

ফাইল ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। পছন্দের প্রার্থীকে ভোট দিতে কেন্দ্রে যাচ্ছেন ভোটাররা। ঢালিউড অভিনেত্রী বিদ্যা সিনহা মিম রয়েছেন এই দলে। ভোট দিতে দুবাই থেকে দেশে ফিরেছেন তিনি।

এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে মিম বলেন, ৫ জানুয়ারি দুবাই থেকে দেশে ফিরেছি। মূলত জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার জন্যই দেশে ফেরা। রাজশাহী-৬ আসনের ভোটার আমি।

এদিকে গতকাল শনিবার রাতেই রাজশাহী গেছেন মিম। সকালে ভোট দিয়ে ঢাকায় ফিরবেন উল্লেখ করে বলেন, সকালে ভোট দিয়েই আবার ঢাকায় ফিরতে হবে, অনেক কাজ জমে আছে। এবার কাকে ভোট দেব সেটা আগেই সিদ্ধান্ত নিয়ে রেখেছি। অফিশিয়ালি সেটা কাউকে জানাতে চাচ্ছি না।

গত বছরের শেষে দুবাই যান মিম। স্বামীকে সনি পোদ্দারকে নিয়ে সেখানেই উদযাপন করেছেন বর্ষবরণ। সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন সেসব ছবি। নতুন বছরের প্রথম সূর্য দেখেই নাগরিক দায়িত্ব পালন করতে ফিরেছেন দেশে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top