shomoynew_wp969 অভিনেত্রীকে খুন করে গুম, হোটেল মালিকসহ গ্রেপ্তার ৩ | বিনোদন | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৪শে মাঘ ১৪৩২


অভিনেত্রীকে খুন করে গুম, হোটেল মালিকসহ গ্রেপ্তার ৩


প্রকাশিত:
৫ জানুয়ারী ২০২৪ ২৩:৪৭

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:১০

ফাইল ছবি

হোটেলে এক অভিনেত্রীকে খুন করে লাশ গুম করার ঘটনা ঘটেছে। ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁও জেলায় একটি হোটেলে এ ঘটনা ঘটে। এতে ওই হোটেলের মালিকসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার এ ঘটনা প্রকাশ্যে আসে।

দেশটির পুলিশ সূত্রে জানা যায়, নিহত এই মডেলের নাম দিব্যা পাহুজা (২৭)। দিব্যাকে খুনের অভিযোগ উঠেছে অভিজিৎ সিং নামে এক যুবকের বিরুদ্ধে। যে হোটেলে দিব্যাকে খুন করা হয়েছে বলে অভিযোগ, সেই হোটেলেরই মালিক অভিজিৎ। বুধবার অভিজিৎ, প্রকাশ ও ইন্দরাজকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রকাশ ও ইন্দরাজ অভিজিতের হোটেলে কাজ করতেন।

তদন্তে নেমে পুলিশ জানতে পারে, খুনের পর দিব্যার দেহ লোপাট করতে সহযোগীদের ১০ লক্ষ টাকা দিয়েছিলেন অভিজিৎ। একটি নীল রঙের বিএমডব্লিউ গাড়িতে করে দিব্যার দেহ নিয়ে যাওয়া হয়েছিল বলেও অভিযোগ রয়েছে। গোটা ঘটনাটি সিসি ক্যামেরায় ধরা পড়ে। সিসিটিভি ফুটেজের সূত্র ধরেই খুনের কিনারা করেছে পুলিশ।

তদন্তকারীরা জানিয়েছেন, ২০১৬ সালে সন্দীপ গাদোলি ভুয়ো এনকাউন্টারকাণ্ডে অন্যতম অভিযুক্ত ছিলেন দিব্যা। দিব্যার পরিবার থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তাদের অভিযোগ, দিব্যাকে খুনের নেপথ্যে হাত রয়েছে গ্যাংস্টার সন্দীপের বোন সুদেশ কাটারিয়া এবং তার ভাই ব্রহ্ম প্রকাশের। এই ঘটনায় এফআইআর দায়ের করা হয়।

তদন্তে নেমে পুলিশ আরও জানতে পারে, সন্দীপের প্রেমিকা ছিলেন দিব্যা। গত বছর জুন মাসে মুম্বাই হাই কোর্ট থেকে জামিন পেয়েছিলেন দিব্যা। সন্দীপকে খুনের ঘটনায় দিব্যা, তার মা এবং আরও ৫ জনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছিল।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top