shomoynew_wp969 দুই সাবেক স্ত্রীকে নিয়ে মেয়ের হলুদে আমির, নিমন্ত্রণ পাননি ফাতিমা? | বিনোদন | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৪শে মাঘ ১৪৩২


দুই সাবেক স্ত্রীকে নিয়ে মেয়ের হলুদে আমির, নিমন্ত্রণ পাননি ফাতিমা?


প্রকাশিত:
৩ জানুয়ারী ২০২৪ ০০:১৮

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:০৯

ফাইল ছবি

আমির কন্যা ইরা খানের বিয়ে আজ। তার আগে মঙ্গলবার মুম্বাইয়ে হয়ে গেল গায়ে হলুদ। সেখানে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েছে আমিরের মেয়ের গায়ে হলুদ অনুষ্ঠানের নানা মুহূর্ত। দেখা গেল, সেজেগুজে ইরার গায়ে হলুদে হাজির হয়েছেন আমির খান, ইরার মা অর্থাৎ আমিরের সাবেক স্ত্রী রিনা দত্ত। অন্যদিকে, ইরার গায়ে হলুদে আমিরের পাশে দেখা গেল আরেক সাবেক স্ত্রী কিরণ রাওকেও। গায়ে হলুদের উপহার হাতে দুজনেই গেলেন ইরার হলদি অনুষ্ঠানে।

তবে ইরার গায়ে হলুদের ভিডিও ছড়িয়ে পড়তেই কটাক্ষের মুখে পড়েছেন আমির খান। বলিউড অভিনেতাকে নেটিজেনদের সোজা প্রশ্ন, ‘প্রেমিকা’ ফাতিমা সানা শেখ কি নিমন্ত্রণ পেয়েছেন?

২০২২ সালের নভেম্বর মাসে ইরা খানের সঙ্গে নুপূর শিখরের জমজমাট বাগদান পর্ব সম্পন্ন হয়। দুই সাবেক স্ত্রী রিনা ও কিরণ রাওকে নিয়ে উপস্থিত ছিলেন আমির খান। মেয়ের জীবনের বিশেষ দিনে কাঁচাপাকা দাড়িতে, পাঠান স্যুটে তাক লাগিয়ে দিয়েছিলেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। আমিরের জিম ইনস্ট্রাকটর নূপুর শিখরের সঙ্গেই সাত পাকে বাঁধা পড়বেন ইরা। মুম্বাইয়েই ছিমছাম বিয়ের অনুষ্ঠান।

এক সাক্ষাৎকারে আমির জানান, ‘আমার কথাগুলো হয়ত সিনেমার সংলাপের মতো শোনাবে। নূপুর আমার শুধু জামাই নয়, আমার ছেলেই। ইরা যে সময় অবসাদের সঙ্গে লড়াই করছিল, সেই সময় প্রতিটা মুহূর্তে মেয়েকে সঙ্গ দিয়েছে। আর ওরা দুজনে একে অপরের সঙ্গে খুশি, সেটাই আমার কাছে যথেষ্ট।’

কিরণ রাওয়ের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হওয়ার পর খবর আসে আমির নাকি অভিনেত্রী ফাতিমা সানা শেখের সঙ্গে প্রেমে মত্ত। গুঞ্জনে রয়েছে এবার নাকি ফাতিমাকেই বিয়ে করবেন তিনি!



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top