shomoynew_wp969 ‘চুম্বন’ দিয়ে নতুন বছর শুরু করলেন টেইলর | বিনোদন | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৪শে মাঘ ১৪৩২


‘চুম্বন’ দিয়ে নতুন বছর শুরু করলেন টেইলর


প্রকাশিত:
২ জানুয়ারী ২০২৪ ০২:২০

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:১৪

ফাইল ছবি

২০২৪ সাল বরণ করে নিতে বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছিলেন মানুষজন। মেতে উঠেছিলেন হাসি আনন্দে। মার্কিন পপ তারকা টেইলর সুইফটও ছিলেন এই দলে। নতুন বছরকে স্বাগত জানিয়েছেন ট্র্যাভিস কেলসের ঠোঁটে ঠোঁট রেখে।

টেইলর-ট্র্যাভিসের চুম্বনের ভিডিওটি পাওয়া গেছে এক্সে। এক এক্স ব্যবহারকারীর অ্যাকাউন্টে পোস্ট করা ওই ভিডিওতে দেখা গেছে, এক পার্টিতে হাতে হাত রেখে নাচছেন তারা। ট্র্যাভিসের কাঁধে হাত রেখে ঘনিষ্ঠভাবে টেইলর। চারপাশে মানুষের ভিড় থাকলেও তাতে পরোয়া না করে একে অপরকে চুম্বন করেন তারা।

সেসময় টেইলরের পরনে ছিল হালকা নীল গাউন। ট্র্যাভিস পরেছিলেন একটি কালো কোট ও ট্রাউজার। কানসাস সিটি চিফ বনাম সিনসিনাটি বেঙ্গলস-এর খেলা দেখার পর কেলসের সঙ্গে ওই পার্টিতে গিয়েছিলেন টেলর। অনেকেই তাদের চুম্বনরত মুহূর্তের ভিডিও শেয়ার করে লিখেছেন, ‘টেইলর ও ট্র্যাভিস কেসি’তে চুম্বন করে নববর্ষ শুরু করলেন।’

চলতি বছর ভেঙেছে ব্রিটিশ অভিনেতা জো অ্যালন ও টেইলরের ছয় বছরের সম্পর্ক। এরপরই তিনি সম্পর্কে জড়িয়েছেন মার্কিন ফুটবলার ট্র্যাভিস কেলসের সঙ্গে। অ্যালনের সঙ্গে সম্পর্ক নিয়ে রাখাঢাক করলেও এবার তেমনটি দেখা যাচ্ছে না। প্রকাশ্যেই ট্র্যাভিসের সঙ্গে করছেন প্রেম। চুম্বন দিয়ে নতুন বছর উদযাপন যেন তারই প্রমাণ।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top