shomoynew_wp969 মিনিটে কত কোটি আয় উর্বশীর? | বিনোদন | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৪শে মাঘ ১৪৩২


মিনিটে কত কোটি আয় উর্বশীর?


প্রকাশিত:
৩১ ডিসেম্বর ২০২৩ ০৫:০০

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:১৪

ফাইল ছবি

বলিউড সুন্দরীদের মধ্যে অন্যতম উর্বশী রাউতেলা। বি-টাউন থেকে কান সৈকত পর্যন্ত ছড়িয়েছেন তার সৌন্দর্যের দ্যুতি। পারিশ্রমিকও হাঁকান আকাশাচুম্বী। মিনিটে উর্বশীর আয় কোটি রুপি। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

উর্বশী নাচের পার্ফমেন্সের ভক্ত কম নয়। তাই তার পারিশ্রমিকও মোটা। উর্বশী বরাবরই নিজের কাজের বিষয় ভীষণ সচতেন। তার বিভিন্ন ক্ষেত্রে যোগাযোগও বেশ পক্ত। তাই বিশ্ব সুন্দরীর মঞ্চে তাকে বিচারক হিসেবেও পাওয়া যায়।

উর্বশীকে দিয়ে যদি একটি পারফর্ম করাতে হয়, তবে কোটি টাকা তাকে পারিশ্রমিক দিতে হয়। তিনি কেবল একটি শো করতে ১ কোটি নেন না। বরং এক মিনিট পারফর্মেন্সের জন্য ১ কোটি দাবি করে থাকেন তিনি। সেক্ষেত্রে যদি ১০ মিনিটের পারফর্ম হয়, তবে ১০ কোটি টাকা দাঁড়াবে তার পারিশ্রমিক।

এদিকে তার এই আকাশ ছোঁয়া পারিশ্রমিকের কথা শুনে চোখ কপালে ওঠেছে নেটাগরিকদের। তারা এ নিয়ে বিভিন্নভাবে কটাক্ষ করতে থাকেন তাকে। এর আগে বিষয়টি মুখ খুলেছিলেন তিনি। বলেছিলেন, ‘খুব ভালো বিষয়, নিজের প্রতিভার জোরে যেসব অভিনেতা-অভিনেত্রী এই জায়গা পেয়েছেন, তারাও যেন এমন দিন দেখতে পান।’



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top