shomoynew_wp969 ‘ডানকি’র আয় তৃতীয় দিনে বাড়ল | বিনোদন | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৪শে মাঘ ১৪৩২


‘ডানকি’র আয় তৃতীয় দিনে বাড়ল


প্রকাশিত:
২৪ ডিসেম্বর ২০২৩ ০১:০৪

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:১৪

ফাইল ছবি

প্রশংসার ঝাঁপি উপচে পড়লেও আয়ের ঝুলি সেভাবে ফুলেফেঁপে উঠছে না ‘ডানকি’র। ‘পাঠান’, ‘জাওয়ানে’র তুলনায় বেশ রুগ্ন ছিল প্রথম দিনের আয়। দ্বিতীয় দিন তা আরও কমে। তবে তৃতীয় দিনে আয় বাড়ায় আশা জাগিয়েছে ছবিটি। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

সচনিল্কের রিপোর্ট অনুযায়ী তৃতীয় দিন শাহরুখের ‘ডানকি’ বক্স অফিসে ২৬ কোটি টাকা আয় করেছে। প্রথম দুই দিন এটি যথাক্রমে ২৯.২ এবং ২০.১২ কোটি রুপি আয় করেছে। ফলে এখন সব মিলিয়ে ছবিটির আয় গিয়ে দাঁড়িয়েছে ৭৫.৩২ কোটি রুপিতে।

‘পাঠান’বা ‘জাওয়ানে’ দুটি ছবিই মুক্তি পাওয়ার প্রথম দিন থেকে তুমুল সাড়া ফেলেছিল। বক্স অফিসে ছবি দুটি ১০০০ কোটির গণ্ডি টপকেছে। এখন দেখার পালা এটাই যে ‘ডানকি’ সেই একই ধারা বজায় রাখতে পারে কি না।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) মুক্তি পেয়েছে ‘ডানকি’। এর পরিচালক রাজকুমার হিরানী চলচ্চিত্র। এতে শাহরুখের সঙ্গে প্রথমবার জুটি বেঁধেছেন তাপসী পান্নু। আরও অভিনয় করেছেন বোমান ইরানি, ভিকি কৌশল, অনিল গ্রোভারসহ আরও অনেকে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top