shomoynew_wp969 প্রিয়াঙ্কা-পরিণীতি ব্যক্তি হিসেবে কেমন, জানালেন বোন মীরা | বিনোদন | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৪শে মাঘ ১৪৩২


প্রিয়াঙ্কা-পরিণীতি ব্যক্তি হিসেবে কেমন, জানালেন বোন মীরা


প্রকাশিত:
২৩ ডিসেম্বর ২০২৩ ২৩:১৩

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:১৪

ফাইল ছবি

প্রিয়াঙ্কা চোপড়া ও পরিণীতি চোপড়া সবারই পরিচিত মুখ। চোপড়া পরিবারের এ দুই মেয়েই বলিউডে সফল। তবে কেরিয়ারে সফল হলেও আসলে ব্যক্তি হিসেবে তারা কেমন? এবার সেটি নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন তার বোন অভিনেত্রী মীরা চোপড়া।

মীরার অভিযোগ, তার দুই বোনই ভালো অভিনেত্রী। তবে বোন হিসেবে কোনো সাহায্যই নাকি পাননি তাদের কাছ থেকে।

২০১৬ সালে ‌‘১৯২০: লন্ডন’ সিনেমার মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন মীরা। সামনে মুক্তি পেতে চলেছে তার সিনেমা ‘সফেদ’। তার আগেই দুই বোনকে নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মীরা জানান, পরিণীতির পরিবারের সঙ্গে বহু বছর ধরে তেমন কোনো যোগাযোগ নেই। ‘হাসি তো ফাসি’ ছবিটির সময় থেকেই পরিণীতি নাকি দূরত্ব বজায় রাখতেন। তুলনায় অনেক বেশি প্রিয়াঙ্কার পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ মীরা।

অভিনেত্রী বলেন, ‘প্রিয়াঙ্কার পরিবারের সঙ্গে সম্পর্ক ভালো, এমনিতে ভালোভাবেই কথাবার্তা চলে। তবে বোনে বোনে সেই যোগ নেই, একই পরিবারের মেয়ে হয়েও বলিউডে কোনো সাহায্য পাইনি।’



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top