shomoynew_wp969 সালমানের সঙ্গে শুটিং শেষেই সন্তানসম্ভবা অভিনেত্রী | বিনোদন | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৪শে মাঘ ১৪৩২


সালমানের সঙ্গে শুটিং শেষেই সন্তানসম্ভবা অভিনেত্রী


প্রকাশিত:
২৩ ডিসেম্বর ২০২৩ ০২:৪৬

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:০৮

ফাইল ছবি

প্রথম ছবি ‘ম্যায়নে পেয়ার কিয়া’ দিয়ে বাজিমাত করেছিলেন সালমান খান। নাচে গানে ভরপুর ছবিটি লুফে নিয়েছিলেন দর্শক। তবে বেশ বিড়ম্বনাও পোহাতে হয়েছিল ভাইজানকে। কেননা সালমানের সঙ্গে শুটিং শেষে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন ছবিটির নায়িকা ভাগ্যশ্রী। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

তবে এতে সালমানের কোনো হাত ছিল না। কেননা ভাগশ্রী ছবির শুটিং শেষ করেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন। তখনও ছবি মুক্তি পায়নি। তার আগেই অন্তঃসত্ত্বা হয়ে পড়েন ভাগশ্রী। ঠিক তখনই ছবির পোস্টার শুট করার সিদ্ধান্ত নেওয়া হয়।

যখন সেটে ভাগ্যশ্রী আসেন, তখন সালমান খেয়াল করেছিলেন, তিনি বেশ ওজন বাড়িয়েছেন। যা দেখে বলেই দিয়েছিলেন— তুমি বেশ মোটা হয়ে গেছ। ছবির লুকের থেকে বেশ কিছুটা আলাদা দেখতে লাগে। সম্প্রতি এক সাক্ষাৎকারে ভাগ্যশ্রী তার প্রথম ছবি নিয়ে এমনই এক গল্প সকলের সঙ্গে শেয়ার করেন।

ছবিটি করতে গিয়ে ভাগ্যশ্রীকে নিয়ে বিপাকে পড়েছিলেন পরিচালক সূরজ বর্জাতিয়াও। রক্ষণশীল পরিবারের মেয়ে ছিলেন ভাগ্যশ্রী। সিনেমার পর্দায় কোনও বোল্ড সিনে অভিনয়ের ইচ্ছা ছিল না তার। সেকারণে সালমানের সঙ্গে তার চুমুর দৃশ্যটি চিত্রায়িত করতে পারেননি নির্মাতা।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top