shomoynew_wp969 করোনার সঙ্গে লড়ার উপায় বাতলে দিলেন কারিনা | বিনোদন | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


করোনার সঙ্গে লড়ার উপায় বাতলে দিলেন কারিনা


প্রকাশিত:
১৬ মে ২০২১ ১০:৫৩

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:০০

 কারিনা কাপুর খান। ছবি: সংগৃহীত

করোনা মহামারির কারণে মানুষের জীবনের রঙ এখন অনেকটাই ফিকে। মনোরঞ্জনের জায়গা তো নেই উল্টে চাপ বাড়াচ্ছে করোনা আতঙ্ক। প্রতি মুহূর্ত কাটছে দুশ্চিন্তায়। মন খারাপের সঙ্গে লড়াই চলছে ক্রমাগত। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই ভেসে উঠছে খারাপ খবর। কাছের মানুষের মৃত্যু আরও নাড়া দিয়ে যাচ্ছে সকলকে।

এদিকে কাজ না থাকার হাহাকার বাড়ছে। রোগের কবলে পড়ার আতঙ্কে বিপর্যস্ত সাধারণ মানুষ। কিন্তু এই পরিস্থিতিতেও মনোবল ভাঙলে চলবে না। আতঙ্ক সরিয়ে পজেটিভ থাকতে হবে, মনকে রাখতে হবে তরতাজা। চিকিৎসকরা বলছেন আতঙ্কে নয়, সতর্ক থাকুন।

বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান অবশ্য অন্য কথা বলছেন। তিনি উপায় বাতলে দিলেন, কীভাবে সব চিন্তাকে দূরে সরিয়ে রাখবেন আপনি। ভক্তদের জন্য পোস্ট করলেন এক সুন্দর বার্তা। করোনা আতঙ্ককে সরিয়ে রাখার জন্য বেশি করে কাছের মানুষের সঙ্গে থাকা এবং সব মনের কথা বলে হালকা হওয়ার পারমর্শ দিয়েছেন নায়িকা।

প্রয়োজনে চিকিৎসকের সাহায্য নেওয়ার কথাও জানিয়েছেন তিনি। নেগেটিভ আলোচনা থেকে নিজেকে সরিয়ে রেখে পজেটিভ চিন্তাকে জাগিয়ে রাখার কথাও বলেন অভিনেত্রী।

শুধু বড়দের জন্যই নয়। ছোটদের জন্যও টিপস দিয়েছেন করিনা। তিনি জানিয়েছেন, শিশুদের যেন এখন থেকেই এই ভাইরাস সম্পর্কে অবগত করা হয়। তাদের স্বাভাবিক জীবনে তারাও যেন এই ভাইরাসের কঠোর দিকটা বুঝতে পারে। তার জন্যই অভিভাবকদের এখন থেকেই প্রস্তুত হওয়ার কথা জানিয়েছেন। কোনোভাবেই যেন অভিভাবকদের হতাশার প্রভাব শিশুদের উপর না পড়ে সেই দিকটাও খেয়াল করার পরামর্শ দিয়েছেন নায়িকা। শিশুদের মানসিকভাবে আনন্দে রাখার কথাও শেয়ার করেছেন তিনি।

কিছুদিন আগেই করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তার বাবা রণধীর কাপুর। করোনা সংক্রমণের জেরে কাউকেই তার সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। চরম আতঙ্কে দিন কাটিয়েছিলেন বেবো। এখন কিছুটা স্বস্তি পেলেও পরিবারের সকলকে নিয়ে উদ্বিগ্ন নায়িকা। এই পরিস্থিতিতে মনকে অশান্ত না করার কথা মনে করিয়ে দিয়েছেন কারিনা।

সূত্র: জি নিউজ



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top