shomoynew_wp969 কটাক্ষের শিকার মৌনি রায় | বিনোদন | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৪শে মাঘ ১৪৩২


কটাক্ষের শিকার মৌনি রায়


প্রকাশিত:
১৭ ডিসেম্বর ২০২৩ ০২:৫৫

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৪৫

মৌনি রায়

মৌনি রায়ের অভিনয় নিয়ে খুব একটা আলোচনা-সমালোচনা শোনা যায় না; বরং নাচের রিয়েলিটি শোর বিচারক হওয়ার সুবাদেই তাঁকে নিয়ে খানিকটা আলোচনা হয়। তবে এবার অভিনয় বা নাচ নয়; তাঁর আলোচনা-সমালোচনা হচ্ছে পোশাক নির্বাচন নিয়ে। রীতিমতো কটাক্ষের তীর ছুড়ছেন নেটিজেনরা।

সম্প্রতি এ বলিউড অভিনেত্রী উপস্থিত হয়েছিলেন প্রযোজক একতা কাপুরের একটি অনুষ্ঠানে। সঙ্গে ছিলেন তাঁর স্বামী সুরজ নাম্বিয়ার। অভিনেত্রীর পরনে ছিল একটি পিঠখোলা সিমারি মিনি ড্রেস।

অভিনেত্রীর জামার মাপজোক বেশ খানিকটা ছোট থাকায় ক্যামেরার সামনে খুব একটা স্বস্তিতে ছিলেন না। বারবার পোশাক সামলাতে নাজেহাল হতে হচ্ছিল তাঁকে। ভিডিওতে তা স্পষ্ট ধরা দিয়েছে। আর তা দেখেই নেটিজেনরা কটাক্ষ করতেও দ্বিধা করেননি। রীতিমতো তাদের বাক্যবাণে জর্জরিত মৌনি। এরপরও বিষয়টি নিয়ে তিনি মৌনতা ধরে রেখেছেন।

এর আগেও পোশাকের কারণে বিভিন্ন সময় অস্বস্তিকর অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে বেশকিছু তারকাকে। বিশেষ করে বলিউড অভিনেত্রীদের অনেকেই এ নিয়ে ট্রলেরও শিকার হয়েছেন। তবে মৌনির বেলায় এমন অভিজ্ঞতা এই প্রথম। বিশেষ করে বাঙালি দর্শকের কাছে তাঁর যে ইমেজ তৈরি হয়েছে, সেই ইমেজের বাইরে তাঁকে কেউ কল্পনা করেন না। যে কারণে একতা কাপুরের অনুষ্ঠানে যে মৌনির দেখা মিলেছে, এর সঙ্গে বহুবার দেখা মৌনির মিল খুঁজে পাননি অনেকে। তাই এ অভিনেত্রীকে তাঁর চিরায়ত রূপে দেখার ইচ্ছা পোষণ করেন দর্শক। সে কথা নেটদুনিয়ার বাসিন্দারা অকপটে জানিয়ে দিয়েছেন। এখন দেখার পালা, আগামীতে মৌনি তাঁর পোশাক নির্বাচন নিয়ে কতটা সচেতনতার পরিচয় দেন।

এদিকে মৌনি এখন বলিউড সিনেমার পাশাপাশি টিভি সিরিয়ালে কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। চলতি বছর ‘দ্য ভার্জিন ট্রি’ ছবির পাশাপাশি ‘সুলতান অব দিল্লি’ ও ‘টেম্পটেশন আইল্যান্ড ইন্ডিয়া’ ওয়েব সিরিজের গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে অভিনয় করেছেন। মডেল হয়েছেন পায়েল দেব ও জুবিন নটিয়ালের ‘দোতারা’ গানের ভিডিওতে।

হিন্দির পাশাপাশি বাংলা টিভি চ্যানেলে বিভিন্ন আয়োজনেও অংশ নিচ্ছেন তিনি। বর্তমানে বিচারকের দায়িত্ব পালন করছেন জি বাংলার নাচের রিয়েলিটি শো ‘ডান্স বাংলা ডান্স’-এর ১২তম সিজনে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top