shomoynew_wp969 শাকিবকে নিয়ে করা মন্তব্যের ব্যাখ্যা দিলেন জায়েদ | বিনোদন | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


শাকিবকে নিয়ে করা মন্তব্যের ব্যাখ্যা দিলেন জায়েদ


প্রকাশিত:
১০ ডিসেম্বর ২০২৩ ০৪:২৭

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:০৭

ছবি-সংগৃহীত

দিন কয়েক আগে শাকিব খানের শিক্ষাগত যোগ্যতা নিয়ে কথা বলেন জায়েদ খান। নিজের চেয়ে কম শিক্ষিত বলেছিলেন তাকে। এতে ফুঁসে ওঠেন সুপারস্টারের ভক্তরা। ফলে কটাক্ষের মুখে পড়তে হয় জায়েদকে। এবার নিজের মন্তব্যের ব্যাখ্যা দিলেন জায়েদ।

সম্প্রতি রাজধানীতে একটি মেলা উদ্বোধন করেন জায়েদ খান। সেখানে শাকিবকে নয়ে করা মন্তব্যের ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, “আমি কিন্তু শাকিব ভাইকে অসম্মান করিনি। শাকিব ভাই আমার চেয়ে অনেক বড় সুপারস্টার। বর্তমানে তার চেয়ে বড় সুপারস্টার এদেশে আর কেউ নেই। সব ঠিক আছে। সঞ্চালক বলেছিলেন- জায়েদ খান ও শাকিব খানের মাঝে গুণের পার্থক্য কি? এর উত্তরে আমি বলেছিলাম, আমি অনেক শিক্ষিত। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেছি। অন্যদিকে শাকিব ভাই ঢাকা বিশ্ববিদ্যালয় পড়েননি। শাকিব খান আমার চেয়ে খুব ভালো অভিনেতা। যেটা আমার মাঝে নাই। এটা ছাড়া আর কিছুই না।”

এ সময় শিল্পী সমিতির নির্বাচন নিয়ে জায়েদ বলেন, ‘আমার পোস্টে থাকাটা জরুরি নয়। কাজ করা জরুরি। শিল্পী সমিতির নির্বাচনে অংশ নিতে চাই। সেটা ডিপজল-রুবেল ভাইদের সঙ্গে। তারা যখন ডাকবেন তখনই আমাকে পাবেন। শুনেছি ডিপজল ভাই ও মৌসুমি মিলে প্যানেল সাজাবেন। যদি তাই হয় তাহলে আমি তাদের সর্বোচ্চ সহযোগিতা করবো। এছাড়া প্যানেল তো একা হয় না। ২১ জনের প্যানেলে যে সিদ্ধান্ত আসবে আমি সেটাই মেনে নেব।’



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top