shomoynew_wp969 রাশমিকা, আলিয়ার পর প্রিয়াঙ্কা, ফাঁস হলো অডিও | বিনোদন | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৪শে মাঘ ১৪৩২


রাশমিকা, আলিয়ার পর প্রিয়াঙ্কা, ফাঁস হলো অডিও


প্রকাশিত:
৬ ডিসেম্বর ২০২৩ ০৩:৫৯

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৪৯

সংগৃহীত ছবি

সামাজিক মাধ্যমের যেমন সুবিধা আছে তেমন অসুবিধাও আছে। খ্যাতির পাল্লা ভারি করার মতো জীবন দুঃসহ করে তুলতেও যথেষ্ট ভূমিকা রাখে। তবে সাধারণ মানুষজনের চেয়ে তারকাদের জন্য বেশি ক্ষতিকর এটি।

সম্প্রতি এমন অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে বলিউড অভিনেত্রী রাশমিকা মান্দানা, ক্যাটরিনা কাইফ, কাজল ও আলিয়া ভাটকে। এবার এর শিকার বলিউড তারকা প্রিয়ঙ্কা চোপড়া। তবে ভিডিও নয় ডিপফেকের মাধ্যমে অডিও ফাঁস হয়েছে প্রিয়াঙ্কার। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়া ওই অডিওতে যার কণ্ঠ শোনা যাচ্ছে, তা প্রিয়ঙ্কার বলে মনে হলেও তা প্রযুক্তির কারসাজি। অভিনেত্রীর একটি ভিডিও বেছে নিয়ে তার সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে সেই ভুয়া অডিও।

সব মিলিয়ে তৈরি করা হয়েছে এমন একটি ক্লিপিং, যাতে মনে হচ্ছে এক সংস্থার হয়ে বিজ্ঞাপন করছেন প্রিয়াঙ্কা। এমনকি, ওই ক্লিপিংয়ে নিজের বার্ষিক আয়ের হদিসও দিয়েছেন আন্তর্জাতিক তারকা। সমাজমাধ্যমের ভাইরাল ওই ক্লিপিং দেখে নেটাগরিকদের অনেকের দাবি, ডিপফেকের কোপে এভাবে প্রভাবিত হতে পারে বিনোদন সংক্রান্ত ব্যবসা।

এর আগে আলিয়ার ডিপফেক ভিডিওতে আপত্তিকর পোশাকে দেখা গিয়েছিল তাকে। আপত্তিকর অঙ্গভঙ্গিও করতে দেখা গিয়েছিল আলিয়াকে। তবে ভিডিও থেকেই স্পষ্ট হয়েছিল, ওই নারী আদৌ আলিয়া নন। আধুনিক প্রযুক্তির কারসাজির সাহায্যে আলিয়ার মুখ বসানো হয়েছে ওই ভিডিওতে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top