shomoynew_wp969 প্রেমের জন্য ভালো মানুষ পাওয়াই মুশকিল: সুস্মিতা | বিনোদন | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৪শে মাঘ ১৪৩২


প্রেমের জন্য ভালো মানুষ পাওয়াই মুশকিল: সুস্মিতা


প্রকাশিত:
২৩ নভেম্বর ২০২৩ ০৭:৪৯

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৪৫

ছবি সংগৃহীত

সুস্মিতা চ্যাটার্জি। আড়াই বছরের মধ্যেই টলিউডে পোক্ত অবস্থান করে নিয়েছেন। প্রসেনজিৎ চ্যাটার্জি, দেব এবং জিতের মতো সুপারস্টারের সঙ্গে কাজ করে ফেলেছেন। ফলে তাকে ঘিরে টালিগঞ্জে চর্চাও হচ্ছে বেশ।

শুক্রবার (২৪ নভেম্বর) মুক্তি পাচ্ছে তার সিনেমা ‘মানুষ’। ছবিটি পরিচালনা করেছেন ঢাকার নির্মাতা সঞ্জয় সমদ্দার। এতে জিৎ-সুস্মিতা ছাড়াও আছেন ঢাকার বিদ্যা সিনহা মিম, কলকাতার জীতু কমল প্রমুখ।

পরপর বড় তারকাদের সঙ্গে কাজ প্রসঙ্গে জানতে চাইলে ভারতীয় গণমাধ্যকে সুস্মিতা বলেন, ‘নিজেকে ভাগ্যবান মনে হয়। কিন্তু এটাও জানি যে, এর পেছনে আমার কতটা লড়াই রয়েছে। পাশাপাশি পরিশ্রম এবং ভাগ্যেরও প্রয়োজন। তিন বছর পর আজ নিজের ব্যক্তিত্বের মধ্যেও একটা বিশাল পরিবর্তন দেখতে পাচ্ছি। শুধু মনে হয়, এই সুযোগগুলোকে যেন ধরে রাখতে পারি।’

তারকা হিসেবে সুস্মিতার প্রেম নিয়ে গুঞ্জন-চর্চা রয়েছে। তবে তার সাফ জবাব, ‘এই মুহূর্তে আমি সম্পর্কে নেই। সেই পাট চুকিয়ে দিয়েছি। এখন ক্যারিয়ারে মন দিতে চাই। কোনও সম্পর্কে জড়াতে চাই না। আগে সম্পর্কে ছিলাম। কিন্তু এখন কাজে মন দিতে চাই।’

সুস্মিতার ভাষ্য, ‘একটা মানুষের কাছে আমি খুব সাধারণ কিছু জিনিস চাই। একটু আমাকে বুঝবে, যত্ন নেবে আর ভালোবাসবে। কিন্তু ভালো মানুষ পাওয়াই মুশকিল। কারণ, অতীতেও সম্পর্কে আমাকে ঠকানো হয়েছে।’

মডেলিংয়ের মাধ্যমে কেরিয়ার শুরু করে এখন অভিনয় করছেন। অভিনয়ে তার কারণে অনেকেই নাকি কোণঠাসা হয়ে পড়েছেন। সে বিষয়টিও পরিস্কার করেছেন এই অভিনেত্রী।

সুস্মিতা জানালেন, ‘আসলে কেউ কাউকে কোণঠাসা করে না। পরিবর্তন তো সব জায়গায় হয়। কাল ওরা করেছে, আজকে আমি করছি। আগামী কাল আমার জায়গায় অন্য কেউ আসবে। কেউ কারও কাজ ছিনিয়ে নিচ্ছে, এটা হতে পারে না। কপালে লেখা থাকলে কাজটা আমি করব, না লেখা থাকলে অন্য কেউ করবে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top