shomoynew_wp969 ‘পারছি না, অসহায় লাগছে’ কার শোকে কাতর মোনালি | বিনোদন | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৪শে মাঘ ১৪৩২


‘পারছি না, অসহায় লাগছে’ কার শোকে কাতর মোনালি


প্রকাশিত:
২৫ সেপ্টেম্বর ২০২৩ ০৪:১১

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৪৭

 ফাইল ছবি

এতদিন যাকে যত্ন করে বড় করে এসেছেন সেই ডাইজি আর নেই। এর আতেই শোকে কাতর ওপার বাংলার জনপ্রিয় গায়িকা মোনালি ঠাকুর। নিজের আবেগ ধরে না রাখতে পেরে ইনস্টাগ্রামে এক পোস্টে তিনি লিখেছেন ‘পারছি না, অসহায় লাগছে’। নেটিজনদের প্রশ্ন কার শোকে এত কাতর হলেন মোনালি?

তার পোস্টের ভিডিও সূত্র ধরেই জানা গেছে, গত সেপ্টেম্বর মারা গেছে তার পোষ্য কুকুর ডাইজি!

মোনালি লিখেছেন, আমার ডাইচি, তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে গত ৯ সেপ্টেম্বর। এই সত্যিটা মেনে নিতে কষ্ট হচ্ছে আমার। আমি চেষ্টা করছি ওর অনুপস্থিতি মেনে নিতে। পারছি কই? আমি মনে করতাম আমি একজন শক্ত মনের মানুষ যে কিনা নিজের হতাশাকে জয় করতে পারে। কিন্তু তাকে ছাড়া আমার বড় অসহায় লাগছে। আমি বুঝতে পারছি না কী করা উচিৎ।

তিনি আরও লিখেন, মানুষজন মাঝেমধ্যেই বলেন, তারা নাকি আমার মধ্যে একজন বাচ্চাকে দেখতে পান। একজন দয়ালু মনোভাবের সান্নিধ্য পান। আমার সঙ্গে থেকে তারা খুশি বোধ করেন। কেন জানেন? কারণ ডাইচিকে আমি অনুসরণ করে এসেছি। ওই আমায় শিখিয়েছে কীভাবে ভালবাসতে হয়। কীভাবে দয়ালু হতে হয় কীভাবে ভাল ও খারাপের মধ্যে ভেদাভেদ করতে নেই। কীভাবে সত্যিকারের বন্ধু হওয়া যায়!

কোনদিনও আমার মধ্যে কোনও নেতিবাচক মনোভাব কেউ আনতে দেয়নি। সব সময় অন্ধকারকে ভালবাসা দিয়েও জয় করেছে। আমি বেঁচে আছি কারণ, ওই ছিল আমার বেঁচে থাকার একমাত্র কারণ। আমি তোমার মতো ভালবাসা ছড়ানোর চেষ্টা করব। আবার আমাদের দেখা হবে। ততদিন তুমি খুব ভাল থেকো সোনা, আমার বেবি, টেক কেয়ার।

এদিকে প্রাণপ্রিয় ডাইচির জন্য একটি ভিডিও শেয়ার করেছেন তিনি। মোনালির পোস্টে সমবেদনা জানিয়েছেন তার অনুরাগীরা।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top