shomoynew_wp969 সালমানের পোস্টার ছিঁড়ে ফেলল শাহরুখ ভক্তরা, শাস্তি দিল পুলিশ | বিনোদন | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৪শে মাঘ ১৪৩২


সালমানের পোস্টার ছিঁড়ে ফেলল শাহরুখ ভক্তরা, শাস্তি দিল পুলিশ


প্রকাশিত:
২১ সেপ্টেম্বর ২০২৩ ০৯:১৮

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৪৫

 ফাইল ছবি

‘পাঠান’ সিনেমায় ছোট্ট এক চরিত্রে দেখা গেছে সালমান খানকে। শোনা যাচ্ছে, এই অভিনেতার আসন্ন ‘টাইগার ৩’ সিনেমাতে আবার দেখা যাবে শাহরুখকে। যদিও পুরো বিষয়টি এখনও পরিকল্পনাতেই রয়েছে।

এর আগেই জ্বলে উঠল বলিউডের শীর্ষ দুই খান শাহরুখ ও সালমানের ভক্তরা। এই দুই তারকার মধ্যেকার সম্পর্ক বর্তমানে বেশ দারুণ হলেও তাদের ভক্তদের সম্পর্কটা যেন একদম ‘সাপে-নেউলে’র মতো।

তেমন কিছুরই এবার দেখা মিললো এক সিনেমার হলের বাইরে। প্রেক্ষাগৃহে ‘জওয়ান’ দেখতে গিয়ে ‘টাইগার ৩’র পোস্টার ছিঁড়ে ফেলেন শাহরুখ খানের ভক্তরা। বিষয়টি নজরে পড়তেই সালমান ভক্তদের সঙ্গে বিবাদে জড়ান তারা।

একপর্যায়ে পরিস্থিতি সামাল দিতে পুলিশের পদক্ষেপ নিতে হয়। দুই খানের ভক্তদেরই প্রেক্ষাগৃহ থেকে বের করে দেন পুলিশ। সেই মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। যেখানে দেখা যায়, মুখে ‘জওয়ান’-এর মতো ব্যান্ডেজ বাঁধা তরুণদের কলার ধরে নিয়ে যাচ্ছেন পুলিশ সদস্যরা। সেই ভিডিওতে নেটিজেনদের একাংশের মন্তব্য, ‘এবার জওয়ানি বের করে দেবে পুলিশ’। এ ঘটনায় এখন পর্যন্ত কোনও লিখিত অভিযোগ দায়ের হয়েছে কি না, তা স্পষ্ট করতে পারেনি ভারতীয় সংবাদমাধ্যম।

প্রসঙ্গত, বর্তমানে বক্স অফিসে ঘোড়ার গতিতে ছুঁটছে ‘জওয়ান’। মাত্র আড়াই সপ্তাহেই গোটা বিশ্বে ৯০০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছেন শাহরুখ খানের সিনেমা। আর তাতেই উত্তেজনায় উড়ছেন বাদশাহর অনুরাগীরা।

কেউ কেউ নাকি আবার চার-পাঁচবার এই ছবি দেখে ফেলেছেন। এদিকে দিওয়ালিতে আসছে সালমান খানের বহু প্রতীক্ষিত ‘টাইগার ৩’। সেই ছবি নিয়ে ভাইজান ভক্তদের মধ্যেও উন্মাদনা বিরাজ করছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top