shomoynew_wp969 একই দিনে বাংলাদেশেও মুক্তি পাচ্ছে শাহরুখের ‘জওয়ান’ | বিনোদন | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৪শে মাঘ ১৪৩২


একই দিনে বাংলাদেশেও মুক্তি পাচ্ছে শাহরুখের ‘জওয়ান’


প্রকাশিত:
২৭ আগস্ট ২০২৩ ১৬:০২

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০২৬ ১১:২১

 ফাইল ছবি

সারা বিশ্বের সঙ্গে মিল রেখে একই দিনে বাংলাদেশেও মুক্তি পাবে শাহরুখ খানের নতুন সিনেমা ‘জওয়ান’। ফলে আগামী ৭ সেপ্টেম্বরই প্রেক্ষাগৃহে উপস্থিত হয়ে ছবিটি উপভোগ করতে পারবেন দর্শকরা।

আমদানির ভিত্তিতে সিনেমাটি মুক্তির জন্য তথ্য মন্ত্রণালয়ের অনুমতি পেয়েছে। বাংলাদেশে ‘জওয়ান’ আমদানি করছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও রংধনু গ্রুপ।

এ বিষয়ে শাহ অলম কিরণ বলেন, ‘‘এটা সত্য। মন্ত্রণালয়ের অনুমতি পেয়েছে। এখন আমরা সারা বিশ্বের সঙ্গে একই তারিখে ‘জওয়ান’ মুক্তির বিষয়ে কথা বলছি।’’

এর আগে ভারতের সঙ্গে একই দিনে বাংলাদেশে মুক্তি দিতে হবে ‘জওয়ান’, সম্প্রতি এমন দাবিই তুলেছিলে বাংলাদেশি শাহরুখ ভক্তরা।

শুক্রবার (২৫ আগস্ট) বিকেলে ‘এসআরকে ইউনিভার্স বাংলাদেশ’ নামে শাহরুখের বাংলাদেশি ফ্যান কমিনিউটি ‘বাংলাদেশ ইজ ওয়েটিং ফর জওয়ান’ এবং ‘উই ওয়ান্ট জওয়ান টু রিলিজ ইন বাংলাদেশ’ ব্যানার হাতে বসুন্ধরা সিটির সিনেপ্লেক্সের সামনে জড়ো হয়ে স্লোগান দেন। ভারতের সঙ্গে একই দিনে ‘জওয়ান’ মুক্তির দাবি জানান তারা।

শাহরুখ ভক্তরা জানান, ‘পাঠান’ মুক্তির কয়েকমাস পরে বাংলাদেশে এসেছে। এখন তো আর নিয়মকানুনের বেড়ি নেই, তাই আমরা চাই ‘জওয়ান’ একযোগে বাংলাদেশেও মুক্তি দেয়া হোক।

তাদের এমন দাবির একদিন পরই একযোগে বিশ্বের সঙ্গে মিল রেখে বাংলাদেশেও ‘জওয়ান’ মুক্তির খবর এলো।

উল্লেখ্য, ‘জওয়ান’ সিনেমায় শাহরুখ খানের বিপরীতে অভিনয় করছেন দক্ষিণী লেডি সুপারস্টার নয়নতারা। অতিথি চরিত্রে থাকবেন দীপিকা পাড়ুকোন। এছাড়া অন্যান্য চরিত্রে আরও আছেন বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা, প্রিয়ামণি, সুনীল গ্রোভার, যোগি বাবু প্রমুখ। অ্যাটলি কুমারের পরিচালনায় ছবিটি প্রযোজনা করছে রেড চিলিস এন্টারটেইনমেন্ট।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top