shomoynew_wp969 বিশ্রাম শেষে কাজে ফিরছেন ফারিয়া | বিনোদন | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


বিশ্রাম শেষে কাজে ফিরছেন ফারিয়া


প্রকাশিত:
২৬ আগস্ট ২০২৩ ১৩:০১

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৪৩

 ফাইল ছবি

বেশ কিছুদিন যাবত চোখের সমস্যায় ভুগছিলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। অবশেষে গত ১৩ আগস্ট রাজধানীর একটি হাসপাতালে চোখে অস্ত্রোপচার করান। এরপর থেকে বিশ্রামে আছেন তিনি। এখন অনেকটাই সুস্থ শিগগিরই কাজে ফিরবেন এ অভিনেত্রী।

ফারিয়া বলেন, ‘অনেক দিন ধরেই আমার ডান চোখে সংক্রমণ হয়েছিল। সেটা নিয়েই কাজ করছিলাম। একসময় ব্যথা এতটাই বেড়ে যায় যে, অপারেশন করাতে হয়। চলতি মাসের ৩০ তারিখ পর্যন্ত আমাকে বিশ্রামে থাকতে হবে। এরপর কাজে ফিরতে পারব বলে আশা রাখছি।’

সেপ্টেম্বরের শুরুতে ফারিয়া রাজধানীর একটি ব্যবসা প্রতিষ্ঠানের উদ্বোধন করবেন বলে জানা গেছে। এরপর ২৫ সেপ্টেম্বর কলকাতার সিনেমার কাজ শুরু করবেন তিনি। এছাড়া ৪৮তম টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দেওয়ার কথাও রয়েছে এই অভিনেত্রীর। ওই উৎসবে প্রদর্শিত হবে তার অভিনীত সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’।

সম্প্রতি অনম বিশ্বাসের ‘ফুটবল ৭১’ সিনেমার কাজ শেষ করেছেন নুসরাত ফারিয়া। গত ঈদের সিনেমা ‘সুড়ঙ্গ’ তে আইটেম গার্ল হিসেবে দেখা মিলেছে তার। কিছুদিন আগে মুক্তি পেয়েছে ফারিয়া অভিনীত ‘পাতালঘর’ ছবিটি। এছাড়া টলিউডের ‘আবার বিবাহ অভিযান’ সিনেমায় দেখা গেছে তাকে। রাজ চক্রবর্তীর ‘আবার প্রলয়’ ওয়েব সিরিজের ‘মেনুকা’ গানে কোমর দুলিয়েছেন এই অভিনেত্রী।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top