shomoynew_wp969 রোমান্টিক অবতারে শাহরুখ, সঙ্গী নয়নতারা | বিনোদন | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৪শে মাঘ ১৪৩২


রোমান্টিক অবতারে শাহরুখ, সঙ্গী নয়নতারা


প্রকাশিত:
১৪ আগস্ট ২০২৩ ১১:২৫

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৪৯

 ফাইল ছবি

তাকে বলা হয় ‘কিং অব রোমান্স’। পর্দায় তার রোমান্সে মজেন আট থেকে আশি। ‘পাঠান’ দিয়ে অ্যাকশন অবতারে ধরা দিলেও, সোমবার (১৪ আগস্ট) ধরা দিলেন সেই চিরচেনা রোমান্টিক মেজাজে। হ্যাঁ, বলা হচ্ছে বলিউড বাদশা শাহরুখ খানের কথা।

‘জালিমা’, ‘গেরুয়া’, ‘ঝুমে জো পাঠান’-এর পর আবারও শাহরুখ-অরিজিৎ যুগলবন্দি। নেশায় বুঁদ হয়ে যাওয়ার জন্য এই দুজনের নামই কি যথেষ্ট নয়? ‘জওয়ান’ সিনেমার দ্বিতীয় গান ‘চালেয়া’তে কিং খানের সঙ্গে প্রথমবার পর্দায় ধরা দিলেন দক্ষিণী লেডি সুপারস্টার নয়নতারা। দুজনের রসায়ন একদম জমে ক্ষীর।

হিন্দি ভাষায় ‘চালেয়া’ শিরোনামে এলেও গানটি তামিল ও তেলেগু ভাষায় এসেছে যথাক্রমে ‘হায়োদা’ ও ‘চালোনা’ নামে। গানটির সংগীতায়োজন করেছেন অনিরুদ্ধ রবিচন্দর। কোরিওগ্রাফি করেছেন ফারাহ খান। হিন্দিতে অরিজিতের সঙ্গে গানে কণ্ঠ দেন শিল্পা রাও।

প্রসঙ্গত, তামিল পরিচালক অ্যাটলি কুমারের পরিচালনায় ‘জওয়ান’ মুক্তি পাবে আগামী ৭ সেপ্টেম্বর। ছবিটিতে শাহরুখ-নয়নতারা ছাড়াও অভিনয় করেছেন বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা, প্রিয়ামণি, সুনীল গ্রোভার, যোগী বাবু প্রমুখ। ক্যামিও রোলে ধরা দেবেন দীপিকা পাড়ুকোন। ছবিটি হিন্দি, তামিল, তেলেগু ভাষায় মুক্তি পাবে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top