shomoynew_wp969 ইসলাম আমাকে মানসিক শান্তি দেয়: এ আর রহমান | বিনোদন | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৪শে মাঘ ১৪৩২


ইসলাম আমাকে মানসিক শান্তি দেয়: এ আর রহমান


প্রকাশিত:
২৭ জুলাই ২০২৩ ১১:৪৬

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:১০

 ফাইল ছবি

ভারতের সংগীত অঙ্গনের কিংবদন্তী তারকা এ আর রহমান। ক্যারিয়ারের শুরুতে যার নাম ছিল দিলীপ কুমার। নব্বইয়ের দশকের শুরুতে এই তারকা ও তার পুরো পরিবার ইসলাম ধর্ম গ্রহণ করেন। নিজের নাম বদলে রাখেন আল্লারাখা রহমান।

ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এই সংগীত শিল্পী জানান, ইসলাম ধর্ম গ্রহণ তাকে মানসিক শান্তি দিয়েছিল।

এ আর রহমান বলেন, ‘কেউ আমাকে এই পথে আসার জন্য বলেনি। আমিই অনেক শান্তি পেতাম। মনে হচ্ছিল, সব যেন ঠিক চলছে। মনের ভিতরে কিছু বিশেষ অনুভূতি কাজ করত। যা কিছু প্রত্যাখ্যান করা হয়েছিল, প্রার্থনার পর সেগুলোই কবুল হয়ে যেতে থাকল।’

নিজে ইসলাম গ্রহণ করলেও, পরিবারের কারও উপর তা জোর করে চাপিয়ে দেননি তিনি। অস্কারজয়ী সুরকারের কথায়, ‘কারও ওপর কিছু জোর করে চাপিয়ে দেয়া যায় না। আপনি কি সন্তানকে বলতে পারবেন, ইতিহাস পড়ো না, সেটা বোরিং। অর্থনীতি বা বিজ্ঞান নিয়েই পড়তে হবে। এটা যেমন তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। ধর্মও ঠিক তাই।’

তিনি আরও বলেন, ‘আমার যেমন মনে হয় আমি নামাজ আদায় করি তাই আমার সঙ্গে খারাপ কিছু হতে পারে না। অন্য ধর্মের লোকেদেরও সেরকমই কিছু বিশ্বাস আছে। এটাই মানসিক শান্তি দেয়। আমার মনে হয় মানসিক শান্তিটা থাকাই সবচেয়ে বেশি দরকার।’

ইসলাম ধর্ম গ্রহণের পরই কি জীবনে সফলতা এসেছে, এমন প্রশ্ন অনেকেই করেন এ আর রহমানকে। এই সংগীতজ্ঞ বলেন, ‘এটা ইসলামে ধর্মান্তরের বিষয় নয়। এটি আসলে সেই কেন্দ্রটি খুঁজে পাওয়া এবং নিজের ভেতর থেকে তাগিদ অনুভব করা। এ ক্ষেত্রে আধ্যাত্মিক ও সুফি গুরুদের শিক্ষা এবং আমার মায়ের ভাবনাচিন্তাও বিশেষ ভূমিকা রেখেছে। প্রত্যেক বিশ্বাসেই বিশেষ কিছু রয়েছে এবং আমরা একটি বিশ্বাস বেছে নিয়েছি মাত্র। এবং আমরা এর পক্ষে।’

২০১৪ সালে ৪টি জাতীয় পুরস্কার, ১৫টি ফিল্মফেয়ার পুরস্কার জিতেছিলেন এ আর রহমান। সে বছর ১৩৮টি নমিনেশনের মধ্যে ১১৭টিতেই পুরস্কার জিতে নিয়েছিলেন রহমান। এশিয়া মহাদেশের মধ্যে তিনিই প্রথম একই বছর দু’টি অস্কার জিতেছিলেন। এ আর রহমানের নামে কানাডার মরখমে একটি রাস্তাও রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top