shomoynew_wp969 এক হাজার নারীর সঙ্গে নাচলেন শাহরুখ, খরচ ১৫ কোটি | বিনোদন | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৪শে মাঘ ১৪৩২


এক হাজার নারীর সঙ্গে নাচলেন শাহরুখ, খরচ ১৫ কোটি


প্রকাশিত:
২৬ জুলাই ২০২৩ ১৩:৪৪

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:১০

 ফাইল ছবি

পাঠানে সাফল্যের পর ‘জওয়ান’ নিয়ে হাজির হচ্ছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। ইতোমধ্যেই প্রিভিউ ভিডিওতে ভক্ত-অনুরাগীদের চমকে দিয়েছেন তিনি। বক্স অফিসে ঝড় তুলবে এই সিনেমা সেই পূর্বাভাসও দিয়েছেন।

এর মধ্যেই আরও এক সুখবর মিললো শাহরুখ ভক্তদের। খুব শীঘ্রই মুক্তি পেতে যাচ্ছে এই ছবির প্রথম গান ‘জিন্দা বান্দা’। ভারতীয় সংবাদমাধ্যমের খবর, গানটিতে ১ হাজারের বেশি নারী নৃত্যশিল্পী পারফর্ম করেছেন।

‘জাওয়ান’র এক ঘনিষ্ঠ সূত্রের দাবি, চেন্নাইয়ে বিশাল সেট নির্মাণ করে গানটির পাঁচ দিন শুটিং হয়েছে। চেন্নাই, হায়দরাবাদ, ব্যাঙ্গালুরু ও মুম্বাইয়ের ১ হাজারের বেশি নারী নৃত্যশিল্পী এতে পারফর্ম করেছেন। গানটিতে নারী নৃত্যশিল্পীর সঙ্গে শাহরুখ খানকেও দেখা যাবে। এ গানের জন্য নির্মাতারা ১৫ কোটি রুপি ব্যয় করেছেন।

এদিকে মুক্তির আগেই ‘জওয়ান’ সিনেমার গানের সমস্ত স্বত্ব প্রায় ৩৬ কোটি টাকায় কিনে নিয়েছে টি-সিরিজ।

আগামী ৭ সেপ্টেম্বর হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় একযোগে মুক্তি পাবে ‘জওয়ান’। জন্মাষ্টমীর ছুটির কথা মাথায় রেখেই মুক্তির জন্য এই তারিখ বেছে নিয়েছেন শাহরুখ। পাশাপাশি সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে হলিউডের কোনো বড় রিলিজ নেই।

যদি ৭ সেপ্টেম্বর মুক্তি পায় এই ছবিটি, তাহলে পরের প্রায় তিন সপ্তাহ কোনো বিগ বাজেটের সিনেমা নেই। শুধু ২৮ সেপ্টেম্বর প্রভাসের ‘সালার’ মুক্তি পাওয়ার কথা। অর্থাৎ গোটা একটা মাস নিজের সিনেমার জন্য পেয়ে যাবেন বলিউড বাদশাহ।

‘জওয়ান’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করছেন শাহরুখ খান। এছাড়াও আরো অভিনয় করেছেন দক্ষিণী তারকা নয়নতারা, বিজয় সেতুপাথি, সানায়া মালহোত্রা, প্রিয়ামণি, সুনীল গ্রোভার।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top