shomoynew_wp969 স্পেনের নীল জলরাশিতে ফুরফুরে অনন্যা, ‘নাইট ম্যানেজার’ কোথায় | বিনোদন | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৪শে মাঘ ১৪৩২


স্পেনের নীল জলরাশিতে ফুরফুরে অনন্যা, ‘নাইট ম্যানেজার’ কোথায়


প্রকাশিত:
২৩ জুলাই ২০২৩ ১২:০০

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৬:৫৩

 ফাইল ছবি

আদিত্য রায় কাপুর ও অপ্সরা অনন্যা পাণ্ডের প্রেমকাহিনীর চর্চা এখন সর্বত্র। বিটাউন থেকে নেটপাড়া সবখানেই তাদের নিয়ে কথা হয় অনুরাগীদের।

সম্প্রতি নায়িকা স্পেনে ছুটি কাটানোর ছবি শেয়ার করেন। আর সেটা দেখেই অভিনেত্রীর সঙ্গে রসিকতা করার সুযোগ ছাড়লেন না অনুরাগীরা।

ভক্তরা ছবিতে মন্তব্যে ‘নাইট ম্যানেজার কোথায়?’ বলে প্রশ্ন ছুড়ে দিলেন।

উল্লেখ্য, আদিত্য রায় অভিনীত ‘নাইট ম্যানেজার’ সিরিজ বেশ শোরগোল ফেলেছে সম্প্রতি। উপরন্তু স্পেন থেকে পর্তুগালে অভিনেতার সঙ্গে নায়িকার চুটিয়ে প্রেম করার ছবি ইতিমধ্যেই দেখে ফেলেছেন নেটিজেনরা। কখনও আদিত্যর বাহুলগ্না হয়ে দেখা গিয়েছে তাকে, তো কখনও বা আবার প্রেমিকের সঙ্গে বিদেশের রাস্তায় অনন্যা পাণ্ডের খুনসুটির ছবি ভাইরাল হয়েছে। এবার হট বিকিনি বেবি বেশে ধরা দিতেই নেটিজেনরা আদিত্য রায় কাপুরের খোঁজ করলেন।

শনিবার সন্ধ্যায় ইনস্টাগ্রামে স্পেনে ছুটি কাটানোর বেশ কিছু ছবি শেয়ার করেছেন অনন্যা পাণ্ডে। সেখানেই নীল জলরাশির সামনে কখনও নীল বিকিনি পরনে দেখা গেল অভিনেত্রীকে। সেই ছবিও শেয়ার করলেন অভিনেত্রী। তবে একাধিক ছবি দিলেও সেখানে আদিত্যের দেখা পাওয়া গেল না। অনেকের দাবি, ‘এই ছবি বয়ফ্রেন্ড আদিত্যর তোলা।’

প্রসঙ্গত, বলিউডে এখন জোর গুঞ্জন, আদিত্যর সঙ্গে নাকি প্রেম করছেন চাঙ্কিকন্যা। আর সেই জল্পনায় সম্প্রতি সিলমোহর বসিয়েছে স্পেন-পর্তুগাল থেকে ভাইরাল হওয়া ছবি। এবার অফিসিয়াল ঘোষণার অপেক্ষায় অনুরাগীরা।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top