shomoynew_wp969 স্পর্শ করতে না দেওয়ায় প্রকাশ্যে নায়িকার সমালোচনা | বিনোদন | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৪শে মাঘ ১৪৩২


স্পর্শ করতে না দেওয়ায় প্রকাশ্যে নায়িকার সমালোচনা


প্রকাশিত:
১৯ জুলাই ২০২৩ ১৩:৩৩

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৬:৫২

 ফাইল ছবি

দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী হানসিকা মোতওয়ানি। দিন কয়েক আগে বন্ধুর প্রাক্তন স্বামীকে বিয়ে করা নিয়ে চর্চার কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনি। এই মুহূর্তে ছবির প্রচারের কাজে ব্যস্ত নায়িকা। শিগগির মুক্তি পেতে চলেছে হানসিকা অভিনীত তামিল সিনেমা ‘পার্টনার’।

সম্প্রতি প্রকাশ্যে এসেছে ছবিটির প্রচার ঝলক। চেন্নাইতে অনুষ্ঠিত হয়েছিল বিশেষ অনুষ্ঠান। সেখানেই নায়িকা প্রসঙ্গে তার সহ-অভিনেতার বক্তব্যে চারিদিক নিন্দার ঝড় ওঠেছে। এই ছবিতে নায়িকার বিপরীতে অভিনয় করেছেন আদি পিনিশেট্টি। যদিও নায়কের পক্ষ থেকে কোনো বিরূপ মন্তব্য শোনা যায়নি। কিন্তু সহ-অভিনেতা রোবো শঙ্করের বক্তব্যে খুবই বিরক্ত নায়িকা।

এই ছবিতে এমন একটি দৃশ্য ছিল যেখানে বলা হয়েছিল রোবোকে হাত দিতে হবে নায়িকার ঊরুতে। ব্যস সেই দৃশ্যের কথা শুনেই নাকি বেঁকে বসেছিলেন তিনি। শুধু তাই নয়, নিজের পা পর্যন্ত ছুঁতে দেননি হানসিকা।

কিন্তু নায়ক আদির ক্ষেত্রে আবার ঘটেছিল সম্পূর্ণ উল্টো ঘটনা। তাকে দিব্যি নিজের ঊরুতে হাত দিতে দিয়েছিলেন হানসিকা। রোবো বলেন, ‘বুঝতে পারি হিরো হওয়ার এটাই সুবিধা।’ তার এই বক্তব্য শুনেই চারদিকে শুরু হয়েছে বিপুল সমালোচনা।

যদিও রোবো এই কথাগুলোকে মজার ছলেই বলেছেন বলে দাবি। তার পুরো বক্তব্যটিই ছিল মাতৃভাষায়। তাই প্রথমে বুঝতে পারেননি। পরে বুঝতে পেরে নাকি খুবই বিরক্ত হয়েছেন হানসিকা। শোনা যাচ্ছে, এই ঘটনায় রোবোর হয়ে হানসিকার কাছে ক্ষমাও চেয়েছেন ‘পার্টনার’ ছবির বাকি সদস্যরা।

উল্লেখ্য, ‘কোই মিল গ্যায়া’ সিনেমায় হৃতিক রোশনের সঙ্গে শিশুশিল্পী হিসেবে কাজ করেছিলেন হানসিকা মোতওয়ানি। ‘টিনা’ চরিত্রে তার অভিনয় মুগ্ধ করেছিল দর্শককে। পরবর্তীকালে দক্ষিণী সিনেমাতে অভিনয় করে জনপ্রিয় হয়ে ওঠেন। কাজ করেছেন বলিউডেও।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top