shomoynew_wp969 কাজের জন্য ছুটছেন রিয়া চক্রবর্তী | বিনোদন | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


কাজের জন্য ছুটছেন রিয়া চক্রবর্তী


প্রকাশিত:
২৮ এপ্রিল ২০২১ ০৯:৩৯

আপডেট:
২৮ এপ্রিল ২০২১ ১০:৪১

 রিয়া চক্রবর্তী। ছবি: সংগৃহীত

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় বেশ চাপের মুখে পড়েছিলেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। জেলে যেতে হয়েছিল তাকে, তছনছ হয়েছিল তার লাইফস্টাইল। জেল থেকে বেরিয়ে মুম্বাইয়ে নতুন বাড়ি নিয়েছেন। ফিরেছেন স্বাভাবিক জীবনে।

কয়েক দিন আগে মুম্বাই বিমানবন্দরে দেখা গিয়েছিল রিয়াকে। কোথায় যাচ্ছেন তিনি? এমন প্রশ্ন তুলেছিলেন নেটিজেনরা। এবার পাওয়া গেল সে পশ্নের উত্তর। অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম টিভি নাইন বাংলা বলছে, কাজের সন্ধানে গিয়েছিলেন তিনি। মুম্বাই থেকে হায়দরাবাদ গিয়েছিলেন এ অভিনেত্রী।

সূত্র বলছে, ‘গত বছর পর পর এত ঘটনা ঘটেছে। রিয়া আবারও নতুনভাবে ঘুরে দাঁড়াতে চাইছেন। ইতোমধ্যেই কাজ খোঁজা শুরু করেছেন। প্রযোজক-পরিচালকদের দরজায় কড়া নাড়ছেন। কিন্তু লাভ হচ্ছে না।’

রিয়া তার চেষ্টা চালিয়ে যাচ্ছেন কিন্তু এই মুহূর্তে কোনো পরিচালক তাকে নিয়ে কাজ করতে আগ্রহ প্রকাশ করছেন না। মুম্বাইয়ে কাজের ব্যবস্থা না হওয়ায় হায়দরাবাদ গিয়েছিলেন রিয়া। তবে কাজের ব্যবস্থা হয়েছে কি না, তা এখনো জানা যায়নি। অভিনেত্রী মুম্বাই ফিরলে এ ব্যাপারে জানা যাবে কোনো একটি সূত্র জানায়।

গত বছর মুম্বাইয়ের বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছিল অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মরদেহ। এরপর তাকে হত্যা করা হয়েছে বলে দাবি তুলেছিলেন অভিনেতার ভক্তরা। নেটদুনিয়ায় রিয়া চক্রবর্তীকে একহাত নিয়েছেন অনেকে। রীতিমতো ‘ভিলেন’ বানিয়ে দেয়া হয়েছিলো তাকে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top