shomoynew_wp969 বেবিবাম্প নিয়েই ইন্দোনেশিয়ায় ঘুরে বেড়াচ্ছেন শুভশ্রী | বিনোদন | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৪শে মাঘ ১৪৩২


বেবিবাম্প নিয়েই ইন্দোনেশিয়ায় ঘুরে বেড়াচ্ছেন শুভশ্রী


প্রকাশিত:
১৮ জুলাই ২০২৩ ১০:৪৪

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৬:৪৭

 ফাইল ছবি

সদ্যই ভক্তদের সঙ্গে সুখবর শেয়ার করেছেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। চলতি বছরের ডিসেম্বর মাসে দ্বিতীয় সন্তানের মা হবেন তিনি। বর্তমানে চার মাসের অন্তঃসত্ত্বা এই অভিনেত্রী।

এরই মাঝে স্বামী রাজ ও ছেলে ইউভানকে সঙ্গে নিয়ে দেশ ছেড়ে ইন্দোনেশিয়ায় উড়াল দিয়েছেন শুভশ্রী। সেখানে সময়টা দারুণ উপভোগ করছেন অভিনেত্রী।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা ছবিতে শ্রাবন্তীর দেখা মিলেছে খোলামেলা রূপেই। সেইসঙ্গে ভক্তদের চোখেও পড়েছে নায়িকার বেবিবাম্প। সকলেই তার পরিবারের নতুন সদস্যর আগমনের খবরে শুভকামনা জানিয়েছেন।

এর আগে বর্তমান শারীরিক অবস্থা জানিয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যমকে শুভশ্রী বলেন, ‘আমি একদম সুস্থ আছি। চিকিৎসকের পরামর্শ মতো কাজও করছি।’

দ্বিতীয়বার মা হওয়ার পর কী কাজ থেকে বিরতি নেবেন? এমন প্রশ্নের জবাবে নায়িকা বলেন ‘কাজের ব্যাপারে আমি খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নেই। যে অফার আসে, সেটাই গ্রহণ করি না, তার সঙ্গে প্রেগন্যান্সির যোগ নেই। আমার হাতে বেশ কিছু অফার রয়েছে, এসব কাজ পরের বছর শুরু হবে। আমার প্রসবের তারিখ ডিসেম্বরে। যতদিন সম্ভব হবে কাজ করব, তারপর বিরতি নেব। কারণ ডেলিভারির পর সুস্থ হতে শরীরকে সময় দিতে হবে।’

উল্লেখ্য, টলিউড পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে দীর্ঘদিন প্রেমের পর ২০১৮ সালের ৬ মার্চ বাগদান সারেন এই অভিনেত্রী। ওই বছরেই মে মাসে বিয়ের আনুষ্ঠানিকতাও সম্পন্ন করেন তারা। এরপর ২০২০ সালের ১২ সেপ্টেম্বর তাদের ঘরে জন্ম নেয় পুত্র ইউভান। যার বয়স এখন ২ বছর ৯ মাস।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top