shomoynew_wp969 শাহরুখের নাচ দেখে হাসি থামছে না স্মৃতি ইরানির | বিনোদন | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


শাহরুখের নাচ দেখে হাসি থামছে না স্মৃতি ইরানির


প্রকাশিত:
১২ জুলাই ২০২৩ ০৮:০৯

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৫:০৬

 ফাইল ছবি

আপাতত বলিউড বাদশা শাহরুখ খানের ‘জওয়ান’-এ মজেছে পুরো ভারত। এই সিনেমার আগাম ঝলক কাঁপিয়ে দিয়েছে নেটমাধ্যমকে।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ‘জওয়ান’-এর নানা ছবি ও ভিডিও। এরমধ্যে একটি এডিটেড ভিডিও ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে। যা দেখে হাসিতে লুটিয়ে পড়েছেন স্মৃতি ইরানি।

১৯৬২ সালে মুক্তি পেয়েছিল ‘বিস সাল বাদ’। মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন বিশ্বজিৎ ও ওয়াহিদা রহমান। ছবির জন্য নিজের সুরে ‘বেকারার করকে হামে ইউ না যাইয়ে…’ গানটি গেয়েছিলেন হেমন্ত কুমার। সেই গানই শাহরুখ খানের ‘জওয়ান’ প্রিভিউর শেষে দেখা গিয়েছে। এই গানেই মেট্রোর মধ্যে নাচছিলেন শাহরুখ।

‘জওয়ান’ প্রিভিউর এই অংশটিই এডিট করা হয়েছে। আর তাতে দেওয়া হয়েছে সম্প্রতি মুক্তি পাওয়া ‘জারা হাটকে জারা বাঁচকে’ সিনেমার ‘তেরে ওয়াস্তে’ গানটি। ভাইরাল এই ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেন অঙ্কিত চৌহান। তার কমেন্ট বক্সে হাসিতে লুটিয়ে পড়ার ইমোজি দেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। হাসি যেন থামছিলই না তার।

জনপ্রিয় তামিল নির্মাতা অ্যাটলি কুমারের পরিচালনায় ‘জওয়ান’ সিনেমায় দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ খান। তার বিপরীতে দেখা যাবে দক্ষিণী অভিনেত্রী নয়নতারাকে। এতে অতিথি চরিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। ছবিটিতে আরও অভিনয় করেছেন বিজয় সেতুপতি, প্রিয়মণি, সানিয়া মালহোত্রাসহ একঝাঁক তারকা। আগামী ৭ সেপ্টেম্বর হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পাবে ছবিটি।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top