shomoynew_wp969 শাহরুখের পর এবার ক্রিকেট দল কিনলেন সঞ্জয় | বিনোদন | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


শাহরুখের পর এবার ক্রিকেট দল কিনলেন সঞ্জয়


প্রকাশিত:
২২ জুন ২০২৩ ১৩:৪৬

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:৩৬

 ফাইল ছবি

অভিনয়ের পাশাপাশি বিনোদনের আরেকটি মাধ্যম ক্রিকেটেও নিজেদের সংশ্লিষ্টতা বাড়াচ্ছেন বলি তারকারা। এ তালিকায় আগেই নাম লিখিয়েছেন বলিউড বাদশা শাহরুখ খান ও বলিউড ডিভা প্রীতি জিনতা।

আইপিএলের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে দল কিনেছেন শাহরুখ। এবার তার সঙ্গে নাম লেখালেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত।

জিম্বাবুয়েতে এই প্রথমবার কোনো ফ্র্যাঞ্চাইজি লিগ শুরু হতে চলেছে। নতুন এই প্রতিযোগিতার নাম দেওয়া হয়েছে ‘জিম অ্যাফ্রো টি১০’। সেই লিগেরই একটি দল কিনেছেন সঞ্জয়। তার দলের নাম হারারে হারিকেনস। মজার ব্যাপার হলো, মোট পাঁচটি টিম খেলবে এই লিগে। খেলা হবে মোট ৯ দিন।

হারারে হারিকেনস ছাড়া বাকি দলগুলো হলো ডারবান কালান্দার্স, কেপটাউন স্যাম্প আর্মি, বুলাওয়ে ব্রেভস এবং জোবার্গ লায়নস। অর্থাৎ পাঁচটি দলের মধ্যে দক্ষিণ আফ্রিকার তিনটি শহরের দল রয়েছে। আগামী ২ জুলাই ক্রিকেটারদের ড্রাফ্‌ট হবে।

প্রথমবার ক্রিকেটের কোনো দল কিনে সঞ্জয় বলেন, “ভারতে ক্রিকেটকে ধর্মের মতো দেখা হয়। আমাদের দেশের অন্যতম বড় খেলা এটা। বিশ্বের বিভিন্ন কোণে এই খেলা যাতে ছড়িয়ে পড়ে সেটা দেখা আমাদের দায়িত্ব। ক্রিকেটে জিম্বাবুয়ের অনেক ইতিহাস রয়েছে।

তার সঙ্গে যুক্ত হতে পেরে ভালো লাগছে। সমর্থকদের নতুন আনন্দ উপহার দিতে চাই। আশা করি ‘জিম অ্যাফ্রো টি১০’ প্রতিযোগিতায় হারারে হারিকেনস ভালো খেলবে।”

আগামী ২০ জুলাই শুরু হচ্ছে এই প্রতিযোগিতা। চলবে ২৯ জুলাই পর্যন্ত। প্রতিটি ম্যাচই হবে হারারেতে। অ্যারিস গ্রুপের চেয়ারম্যান এবং সিইও সোহন রায়ের সঙ্গে যুগ্মভাবে হারারে হারিকেনস দলটি কিনেছেন সঞ্জয়।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top