shomoynew_wp969 প্রাণনাশের হুমকি পাচ্ছেন হানি সিং | বিনোদন | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


প্রাণনাশের হুমকি পাচ্ছেন হানি সিং


প্রকাশিত:
২২ জুন ২০২৩ ০৭:৩৮

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:৩৬

 ফাইল ছবি

গত বছর ২৯ মে দুর্বৃত্তদের গুলিতে খুন হন শিল্পী সিধু মুসেওয়ালা। এই খুনের সাথে জড়িত বলে যার নাম এসেছিল সেই গোল্ডি ব্রার নাকি এখন ফোন করে প্রাণনাশের হুমকি দিচ্ছেন হানি সিংকে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে র‌্যাপতারকা হানি জানান, তাকে নাকি ফোন করে প্রাণনাশের হুমকি দিয়েছেন গোল্ডি ব্রার। হানির কথা অনুযায়ী, তিনি এবং তার কর্মীরা নাকি আন্তর্জাতিক নম্বর থেকে ফোন পেয়েছেন, যেখানে অন্য প্রান্তের ব্যক্তি নিজেকে গোল্ডি ব্রার বলে পরিচয় দিয়েছেন।

হানি বলেন, আমি ভীষণ ভয়ে-ভয়ে রয়েছি। আমার গোটা পরিবার ভীত সন্ত্রস্ত হয়ে রয়েছে। মৃত্যুকে কে ভয় পায় না। এ রকম মৃত্যুর হুমকি আমি আগে কখনও পাইনি। আমি শুধু শ্রোতাদের কাছ থেকে ভালোবাসাই পেয়েছি।

হানি আরও বলেন, আমি সব তথ্য প্রমাণ দিল্লি পুলিশের কমিশনারকে দিয়েছি। আমি তাদের কাছে আমাকে নিরাপত্তা দেওয়ার আর্জিও জানিয়েছি। এই বিষয়ে যাতে তদন্ত হয়, সেই আবেদনও রেখেছি পুলিশের কাছে।

র‌্যাপারের দাবি, ওই ব্যক্তির কাছ থেকে ফোন ছাড়াও একাধিক ভয়েস নোটও নাকি পেয়েছেন তিনি।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top