shomoynew_wp969 ‘সুড়ঙ্গ’র নিশোকে প্রশংসায় ভাসালেন সৃজিত | বিনোদন | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


‘সুড়ঙ্গ’র নিশোকে প্রশংসায় ভাসালেন সৃজিত


প্রকাশিত:
৭ জুন ২০২৩ ১২:২৩

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০২৬ ০২:০৬

 ফাইল ছবি

প্রথমবারের মতো বড় পর্দায় অভিষিক্ত হতে যাচ্ছেন ছোট পর্দার বড় তারকা আফরান নিশো। সময়ের জনপ্রিয় নির্মাতা রায়হান রাফীর ‘সুড়ঙ্গ’র হাত ধরে যাত্রা শুরু করবেন তিনি। ঘোষণার পর থেকেই ছবিটি ঘিরে ভক্ত-দর্শকের আগ্রহ তুঙ্গে।

সোমবার (৫ জুন) ভয়ংকর কিছুর পূর্বাভাস দিয়ে প্রকাশ পেয়েছে এই অভিনেতার লুক। এদিন ইউটিউবে প্রকাশ পেয়েছে ছবিটির অফিসিয়াল ফোরটেস্ট। ১ মিনিট ২১ সেকেন্ডের এই পূর্বাভাসে নানারূপে দেখা মিলেছে নিশোকে। কখনো ইলেকট্রিশিয়ান, কখনো জেলখানার কয়েদি, কখনো আবার প্রেমিকরূপে।

প্রকাশিত টিজার ভিডিওটি নিয়ে নেটিজেনদের মধ্যে একধরনের উচ্ছ্বাস লক্ষ করা গেছে। শুধু বাংলাদেশ নয়, কলকাতার চলচ্চিত্র অঙ্গনেও ‘সুড়ঙ্গ’ সিনেমার টিজার নিয়ে হচ্ছে আলোচনা। ছবির প্রধান অভিনেতা আফরান নিশোর উপস্থিতি ছবিটিকে অন্যমাত্রা দেবে বলে মত দেন কলকাতার জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়।

মঙ্গলবার (৬ জুন) নিজের ফেসবুক দেয়ালে ‘সুড়ঙ্গ’ ছবিটি নিয়ে সৃজিত লিখেছেন, “সুড়ঙ্গ’তে শুরু হবে নিশোর শ্বাসরুদ্ধকর যাত্রা! এই ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে প্রথমবার আসছে আফরান নিশো! রায়হান রাফীর সবচেয়ে প্রতীক্ষিত সিনেমা ‘সুড়ঙ্গ’-এ। যৌথ প্রযোজনায় আলফা-আই ও চরকি। দেখা হবে সিনেমা হলে।”

সৃজিতের পোস্টটি নিজের ফেসবুক ওয়ালে শেয়ার করেন ‘সুড়ঙ্গ’ নির্মাতা রায়হান রাফী। সৃজিত মুখোপাধ্যায়কে মেনশন করে পাশে লাভ এবং হাতজোড় ইমোজি দেন।

প্রসঙ্গত, ‘সুড়ঙ্গ’ ছবির চিত্রনাট্য লিখেছেন নাজিম উদ দৌলা। এতে নিশোর বিপরীতে পর্দায় জুটি বাঁধবেন চিত্রনায়িকা তমা মির্জা।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top