shomoynew_wp969 কঙ্গনায় মুগ্ধ সালমান, ভিডিও ভাইরাল | বিনোদন | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


কঙ্গনায় মুগ্ধ সালমান, ভিডিও ভাইরাল


প্রকাশিত:
৬ জুন ২০২৩ ১৩:২৭

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০২৬ ০২:০৬

ফাইল ছবি

বলিউডের তিন খানের মধ্যে সালমানের সঙ্গে সম্পর্ক তুলনামূলক ভালো অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের। সম্প্রতি ভাইজানের সঙ্গে পুরোনো একটি ভিডিও শেয়ার করেছেন এই অভিনেত্রী।

সালমান খানের একসময়ের জনপ্রিয় টিভি শো ‘দশ কা দম’-এ উপস্থিত হয়েছিলেন কঙ্গনা। সেই টিভি শো-এর একটি অংশ ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন তিনি। যেটা নিয়েই চলছে তুমুল আলোচনা।

ওই ভিডিওতে কঙ্গনাকে মাধুরী দীক্ষিতের জনপ্রিয় ‘ধক ধক কারনে লাগা’ গানে নাচতে দেখা যায়। সেটাও লেহেঙ্গা পরে। এসময় অভিনেত্রীর দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকেন সালমান।

ভিডিওটিতে সালমানকে ট্যাগ করে কঙ্গনা লিখেছেন, ‘দশ কা দম’-ও মাই গড! এসকে (সালমান খান) আমাদের এত কম বয়সী দেখাচ্ছে কেন? তার মানে কি আমরা বুড়ো হয়েছি?


কঙ্গনার এই ভিডিও ও ক্যাপশনে ভক্তরাও বেশ মজা পেয়েছেন। কেউ লিখেছেন, ‘ও মাই গড ওদের দুজনেই পছন্দ করি, ওদের একসঙ্গে সিনেমায় দেখার জন্য মরিয়া হয়ে অপেক্ষা করছি’। আবার কেউ লিখেছেন, ‘বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির সবচেয়ে সুন্দরী অভিনেতা ও অভিনেত্রী।’

প্রসঙ্গত সালমান খানকে খুব শীঘ্রই 'টাইগার-থ্রি' সিনেমায় দেখা যাবে। আর কঙ্গনাকে দেখা যাবে 'ইমার্জেন্সি'তে ইন্দিরা গান্ধীর ভূমিকায়।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top