shomoynew_wp969 তামিল ভাষায় রিমেক হচ্ছে ‘ভুলভুলাইয়া টু | বিনোদন | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


তামিল ভাষায় রিমেক হচ্ছে ‘ভুলভুলাইয়া টু


প্রকাশিত:
৪ জুন ২০২৩ ১৪:৪১

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০২৬ ০২:০৮

ফাইল ছবি

বলিউড নির্মাতারা হরহামেশাই দক্ষিণী ছবির রিমেক বানায়। কিন্তু এবার বলিউডের ছবি 'ভুলভুলাইয়া টু' এর রিমেক হতে চলেছে তামিল ভাষায়। বলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে, 'ভুলভুলাইয়া টু'-এর স্বত্ব নাকি ইতোমধ্য়েই কিনে ফেলেছেন প্রযোজক জ্ঞানভেল রাজা।

তামিল ভাষায় তৈরি 'ভুলভুলাইয়া টু' ছবির মুখ্য় চরিত্রে কোন কোন অভিনেতাকে দেখা যাবে, সেই বিষয় জানা না গেলেও শোনা যাচ্ছে, কাস্টিংয়ে রয়েছে বড় চমক। শুধু কাস্টিং নয়, শিগগিরই পাওয়া যাবে ছবির আরও নতুন আপডেট।

বলিউডে বহু দিন পর ভূতের ছবি মুক্তি পাওয়ায় 'ভুলভুলাইয়া টু' বক্স অফিস কালেকশনে ২০০ কোটিরও বেশি টাকার ব্যবসা করেছে। পরবর্তী সময় এই ছবি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়ার পর চুটিয়ে উপভোগ করেছে দর্শক।

‘ভুলভুলাইয়া টু' এর রিমেক হওয়ার বিষয়টি প্রকাশ্যে আসতে স্বাভাবিকভাবেই খুশি দর্শকেরা। ‘ভুলভুলাইয়া টু’তে অভিনয়ের জন্য দর্শকের কাছে খুবই প্রশংসিত হয়েছিলেন কার্তিক আরিয়ান ও টাবু।

আনিস বাজমির ‘ভুলভুলাইয়া টু’তে অভিনয় করেন কার্তিক আরিয়ান, কিয়ারা আদভানি, টাবু, সঞ্জয় মিশ্র, রাজপাল যাদব প্রমুখ। ছবিটি প্রযোজনা করে টি-সিরিজ ফিল্মস ও সিনে ওয়ান স্টুডিওজ।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top