shomoynew_wp969 বাবার হবু স্ত্রীর সঙ্গে কেমন সম্পর্ক আমির কন্যার? | বিনোদন | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


বাবার হবু স্ত্রীর সঙ্গে কেমন সম্পর্ক আমির কন্যার?


প্রকাশিত:
৪ জুন ২০২৩ ০৮:০৭

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০২৬ ০২:০৮

ছবি: সংগৃহীত

জীবনে এ যাবৎ দু’বার বিয়ে করেছেন আমির খান। কিন্তু এই দু’বারই তার সংসার জীবন সুখের হয়নি। বেশ কিছু দিন ধরেই বলিপাড়ায় গুঞ্জন, আবারও নাকি বিয়ে করতে চলেছেন ‘মিস্টার পারফেকশনিস্ট’।

সম্প্রতি এক টুইটে স্বঘোষিত সমালোচক কেআরকেও ওই একই দাবি করেন। পাত্রীর নামও প্রকাশ্যে আসে। তিনি জানান, পাত্রী হলেন ফতিমা সানা শেখ। ‘দঙ্গল’ সিনেমায় যিনি আমির খানের মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন।

তবে বাবার হবু স্ত্রীর সঙ্গে নাকি সম্পর্ক ততটা মধুর নয় আমিরের প্রথম পক্ষের মেয়ে ইরা খানের। এক ছবিতেই স্পষ্ট হলো সব। ইরা ও ফাতিমার বয়সের ফারাক খুব একটা বেশি নয়।

একসঙ্গে অনেকগুলো ছবি শেয়ার করেছেন লাইমলাইট থেকে দূরে থাকা ইরা। ছবিতে লিখেছেন, মে মাসের ছবিগুলো। এত গরম আর ভালো লাগছে না। আমার আম চাই।’ সেই ছবিগুলোর মধ্যেই একটিতে রয়েছেন ফতিমা। পরচুলা পরে দাঁড়িয়ে আছেন তিনি। ইরার সেই ছবির কমেন্ট বক্সে মন্তব্য করেছেন তিনি।

উইকিপিডিয়া বলছে, এই মুহূর্তে আমির খানের বয়স ৫৮ বছর। সিনিয়র সিটিজেন হতে বাকি আর মাত্র ২ বছর। অন্যদিকে ফতিমা সানা শেখের বয়স ৩১ বছর। বয়সের ফারাক অনেকটাই। তাই তাদের বিয়ের গুঞ্জন সামনে আসতেই শুরু হয়েছে লাগাতার সমালোচনা। যদিও বিয়ে করছেন কি না, সে বিষয়ে এখনও মুখ খোলেননি তারা।

ফতিমা সানা শেখের সঙ্গে আমির খানের নাম জড়াল কী করে? কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদ হওয়ার পরেই তার নাম জড়ায় ফতিমা সানার সঙ্গে। তাদের এক ছবি নিয়েও চলেছিল জোর চর্চা। সানার সঙ্গে ‘থাগস অব হিন্দুস্থান’-এও কাজ করেছেন আমির। শোনা যায়, আমিরের জন্যই নাকি ওই ছবিতে কাস্ট করা হয় তাঁকে। এই মুহূর্তে বেজায় ব্যস্ত ফতিমা। হাতে রয়েছে কাজ। যদিও ‘লাল সিং চাড্ডা’ ব্যর্থতার পর কিছুটা ব্রেক নিয়েছেন আমির খান।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top