shomoynew_wp969 পরী থাকতে চাইলে থাকবে, না চাইলে বিচ্ছেদ: রাজ | বিনোদন | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


পরী থাকতে চাইলে থাকবে, না চাইলে বিচ্ছেদ: রাজ


প্রকাশিত:
৩ জুন ২০২৩ ১৪:৫৮

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০২৬ ০২:০৬

 ফাইল ছবি

ঢাকাই সিনোমর আলোচিত চিত্রনায়িকা পরীমণি ও অভিনেতা শরিফুল রাজের দাম্পত্য জীবন নিয়ে নানা সময়ে নানা গুঞ্জনের ডালপালা মেলেছে।

২০২১ সালের অক্টোবর মাসে এই জুটির বিয়ের পর একটি ফুটফুটে পুত্রসন্তান আলো করে আসে তাদের সংসারজুড়ে। এরপর বিবাহবার্ষিকীর দুই বছর পূর্ণ হওয়ার আগেই বিভিন্ন সময় তাদের বিচ্ছেদের খবর ছড়িয়েছে।

সম্প্রতি আবারও এই দম্পতির সংসারে ভাঙনের চিত্র প্রকাশ হয়েছে। মুলত একটি ভিডিওকাণ্ডের ঘটনায় রাজের সঙ্গে বর্তমান সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন পরীমণি।

যেখানে তিনি জানান, রাজ অনেক দিন ধরেই তার বাসায় নেই। শুধু তাই নয়, পরী দাবি করেন- কেউ তাদের সংসার ভাঙারও চেষ্টা করছেন।

পরীর এসব মন্তব্যর প্রেক্ষিতে বৃহস্পতিবার সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন রাজ। যেখানে তিনি বলেন, ‘পরীর সঙ্গে সম্পর্ক কোন পর্যায়ে বা টিকবে কিনা তা বলতে পারবেন চয়নিকা চৌধুরী ও গিয়াস উদ্দিন সেলিম।’

রাজ জানান, পরীর সঙ্গে তার বিচ্ছেদ হবে কিনা-এই বিষয়ে তার চেয়ে ভালো জানেন চয়নিকা চৌধুরী ও গিয়াস উদ্দিন সেলিম। সাংবাদিকদের তাদের সঙ্গেই কথা বলতে অনুরোধ করেছেন।

তবে বিচ্ছেদ ঘটবে কি না, সেটা পরীর উপরেই নির্ভর করবে বলেও জানান এই অভিনেতা। এক্ষেত্রে পরীমণি যেটা চাইবেন সেটাই হবে।

রাজ বলেন, ‘আমার সিদ্ধান্তের চেয়ে পরীর সিদ্ধান্ত জানাটা বেশি গুরুত্বপূর্ণ। পরীমণি কী চায়, সেটা জানা দরকার। পরী যেটা চাইবে, সেটিই চূড়ান্ত। থাকতে চাইলে থাকবে, না চাইলে বিচ্ছেদ।’

রাজের কথায় স্পষ্ট, পরীমণির সঙ্গে সামনের দিনে একই ছাদের নিচে থাকবেন কিনা সেটা নির্ভর করবে এই নায়িকার সিদ্ধান্তের উপরেই।

উল্লেখ্য, গিয়াস উদ্দিন সেলিমের ‘গুনিন’ ছবিতে কাজ করতে গিয়ে ২০২১ সালের অক্টোবরে কাছাকাছি আসেন পরীমণি ও রাজ। সম্পর্কের কয়েক দিনের মাথায় তারা বিয়ে করেন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top