shomoynew_wp969 বাবা হচ্ছেন অর্জুন রামপাল | বিনোদন | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


বাবা হচ্ছেন অর্জুন রামপাল


প্রকাশিত:
২৯ এপ্রিল ২০২৩ ১৫:০০

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:২৩

 ফাইল ছবি

ফের বাবা হচ্ছেন বলিউড অভিনেতা অর্জুন রামপাল। দীর্ঘ দিনের প্রেমিকা মডেল ও অভিনেত্রী গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়েডসের সঙ্গে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় এই তারকা জুটি। এই দম্পতির আরিক নামে একটি ছেলেও রয়েছে।

শনিবার (২৯ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজের বেবি বাম্পের ছবি শেয়ার করেন গ্যাব্রিয়েলা। এর পরপরই নেটমাধ্যমে ঝড় তোলে এই ছবি। ইন্ডাস্ট্রিতে অর্জুনের বন্ধুদের পাশাপাশি গ্যাব্রিয়েলার বন্ধু এবং শুভাকাঙ্ক্ষীরা অভিনন্দন বার্তা পোস্ট করেছেন।

পোস্ট করা ছবিতে গ্যাব্রিয়েলাকে একটি ফ্লোই গাউন পরা অবস্থায় দেখা যায়। সেখানেই তার বেবি বাম্প প্রকাশ্যে আসে। ক্যাপশনে লিখেছেন, ‘বাস্তবতা নাকি এআই?’ তার এই পোস্টে শুভকামনা জানিয়েছেন কাজল আগরওয়াল, মালাইকা অরোরা, মৌনি রায়, অ্যামি জ্যাকসনের মতো ইন্ডাস্ট্রির অনেকেই। পোস্টের প্রতিক্রিয়ায় অর্জুন রামপাল হার্ট ইমোজি এবং একটি দুষ্টু চোখের ইমোজি দিয়েছেন।

অ্যামি জ্যাকসন আনন্দ প্রকাশ করে লেখেন, ‘ওহ আমার প্রেমিকা! আপনি এবং আপনার সুন্দর পরিবারের জন্য অনেক খুশি।’ অভিনেত্রী কাজল আগরওয়াল ও মৌনি রায় লেখেন, ‘অভিনন্দন’। তাদের পাশাপাশি অভিনেত্রী দিব্যা দত্ত, প্রাক্তন অভিনেত্রী অমৃতা অরোরাও শুভেচ্ছা জানিয়েছেন হবু মাকে।

প্রসঙ্গত, প্রাক্তন স্ত্রী মেহের জেসিয়ার সঙ্গে বিচ্ছেদের পর গত প্রায় পাঁচ বছর আগে গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়েডসের সঙ্গে সম্পর্কের কথা ঘোষণা করেন অর্জুন রামপাল। অর্জুন ও জেসিয়ার ঘরে আছে দুই মেয়ে; মাহিকা রামপাল ও ময়রা রামপাল।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top