shomoynew_wp969 করোনায় আক্রান্ত চিত্রনায়ক জিৎ | বিনোদন | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


করোনায় আক্রান্ত চিত্রনায়ক জিৎ


প্রকাশিত:
২০ এপ্রিল ২০২১ ১০:০৫

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৫৯

 জনপ্রিয় চিত্রনায়ক জিৎ। ছবি : সংগৃহীত

কলকাতার জনপ্রিয় চিত্রনায়ক জিৎ করোনায় আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (২০ এপ্রিল) সকালে অন্তর্জালে অভিনেতা নিজেই এই তথ্য জানিয়েছেন।

সামাজিক পাতায় এক বিবৃতিতে জিৎ লিখেছেন, ‘সবাইকে জানাতে চাই, আমি করোনা পজিটিভ। বাড়িতেই আইসোলেশনে রয়েছি। চিকিৎসকদের পরামর্শ মেনেই নিজের খেয়াল রাখছি। গত কয়েক দিনে যাঁরা আমার সংস্পর্শে এসেছেন, তাঁদের করোনা পরীক্ষা করিয়ে নেওয়ার অনুরোধ জানাচ্ছি। সাবধানে থাকবেন। শিগগিরই দেখা হবে।’

বার্তা সংস্থা রয়টার্সের খবর, আজ ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত একদিনে দুই লাখ ৫৯ হাজার ১৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। টানা ছয়দিন দুই লাখের বেশি করোনা শনাক্ত হলো। একদিনে মৃত্যু হয়েছে এক হাজার ৭৬১ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট করোনায় মৃত্যু হয়েছ এক লাখ ৮০ হাজার ৫৩০ জনের।

চিত্রনায়ক জিৎ বাংলাদেশেও তুমুল জনপ্রিয়। একাধিক যৌথ প্রযোজনার সিনেমায় জিৎ অভিনয় করেছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top